ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সর্বশেষ
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা

দ্বিতীয় ঢেউ সামলাতে স্পেনে রাষ্ট্রীয় সতর্কতা জারি

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ০৯:২৯ পিএম

দ্বিতীয় ঢেউ সামলাতে স্পেনে রাষ্ট্রীয় সতর্কতা জারি
কোভিড ১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ সামলাতে স্পেনের সরকার দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সতর্কতা জারি করেছে। আজ  ২৫ অক্টোবর, রবিবার  সকাল থেকে মন্ত্রীপরিষদের জরুরী বৈঠক শেষে দুপুরে এই সিদ্ধান্ত আসল। এই রাষ্ট্রীয় সতর্কতা সামনের বছরের  অর্থাৎ ২০২১ সালের  মে মাস পর্যন্ত বর্ধিত হতে পারে, তবে সেটা ১৫ দিন পরপর কংগ্রেসের ভোটের মাধ্যমে অনুমোদিত হতে হবে। এবারের রাষ্ট্রীয় সতর্কতা গত মার্চ মাসে বহাল করা প্রথম রাষ্ট্রীয় সতর্কতা থেকে কিছুটা আলাদা ও শিথিল হবে। মূলত স্পেনের বিভিন্ন প্রদেশগুলোতে প্রয়োজন অনুসারে লকডাউনের আওতায় আনার জন্যেই পুরো স্পেন জুড়ে রাষ্ট্রীয় সতর্কতা বলবৎ করাটা জরুরী হয়ে পড়ে। কারণ, রাষ্ট্রীয় সতর্কতা ছাড়া স্পেনের কোন অঞ্চলকে লকডাউনের আওতায় আনাটা স্পেনের সংবিধানে সংরক্ষিত আইনের বিরোধী। বর্তমানে  রাষ্ট্রীয় সতর্কতা আনার কারণে স্পেনের যে কোন প্রদেশ নিজেদের জরুরী পরিস্থিতি বিবেচনা করে তাদের বিভিন্ন অঞ্চলকে লকডাউনের আওতায় আনতে পারবে। সারা স্পেন জুড়ে আজ রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। অর্থাৎ রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোন সুনির্দিষ্ট কারণ ও তার প্রমাণ ছাড়া বাইরে থাকলে পুলিশ তার উপর জরুরী আইন প্রয়োগ করবে। এ ক্ষেত্রে জরিমানা ৩০০ ইউরো থেকে ৬ হাজার ইউরো পর্যন্ত হতে পারে। তবে স্পেনের কোন প্রদেশ চাইলে তার প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে সর্বোচ্চ রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি করতে পারবে। পরিস্থিতি বিবেচনায়  লকডাউনের পরিবর্তন হতে পারে জানানো হয়েছে। তবে পর্যটন সমৃদ্ধ  কাতালোনিয়ায় কারফিউ শুরু হবার সময় রাত  ১০টা থেকে না ১১ টা থেকে শুরু হবে সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত আসেনি। এছাড়াও কাতালোনিয়ার স্কুল-কলেজ বন্ধ করার ব্যাপারেও  প্রদেশিক সরকার এখনও সিদ্ধান্ত  দেয়নি। জরুরী রাষ্ট্রীয় শতর্কতা চলাকালীন সময়ে স্পেনের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে ভ্রমণ করতে হলে সেটার সুনির্দিষ্ট কারণ ও প্রয়োজনিয়তা দেখিয়ে চলাচল করতে হবে। এ অবস্থায় ৬ জনের বেশি মানুষ একসাথে জড়ো হতে পারবে না। [youtube]Rjj9EB2xWmo[/youtube]