ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

দুবাই প্রবাসীরা টিকেট সংকটে: সিলেটে বিক্ষোভ

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ০৭:৩৪ পিএম

দুবাই প্রবাসীরা টিকেট সংকটে: সিলেটে বিক্ষোভ
সিলেট বিভাগের সহস্রাধিক দুবাই প্রবাসী বিমানের টিকিট সঙ্কটের কারণে বিপাকে পড়েছেন। টিকিট না পাওয়ায় তারা চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ বিমানের সিলেট অফিসে গিয়ে টিকিট বুকিং করতে না পেরে আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা। ঘণ্টাখানেক পর পুলিশ এসে অবরোধ তুলে দিলেও দুপুর ১টা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক দুবাই প্রবাসী অফিসের সামনে বিক্ষোভ করেন। জানা গেছে, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা ফ্লাইট খোলার পর থেকে টিকিট বুকিং দিতে সিলেট নগরের মজুমদারি এলাকায় বিমান অফিসে ভিড় জমাতে থাকেন। আজ বুধবারও সিলেট বিভাগের বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক দুবাই প্রবাসী টিকিট নিশ্চিত করতে বিমান অফিসে যান। কিন্তু আগামী ৩০ আগস্ট পর্যন্ত দুবাইগামী বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই আসন খালি নেই। এ খবর পেয়ে তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং বেলা সাড়ে ১১টার দিকে সিলেট আম্বরখামনা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক পর দুপুর সাড়ে ১২টায় এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ এসে অবরোধ তুলে দিলেও তারা বিমান অফিসের অভ্যন্তরে বিক্ষোভ করেন। আব্দুর রহমান নামের এক দুবাই প্রবাসী বলেন, এক মাসের ছুটি নিয়ে এসে আজ ৬ মাস ধরে দেশে আছি। বিমানের ফ্লাইট চালু হওয়ার পর থেকে দ্রুত ফিরে কাজে যোগ দেয়ার জন্য বলা হচ্ছে। বিমান অফিসে কয়েকদিন পর পর অন্তত পাঁচ বার এসেছি টিকিট নিশ্চিত করতে। কিন্তু সিট খালি নেই বলে ফেরত দেয়া হচ্ছে। এ অবস্থায় চাকরি হারানোর শঙ্কায় আছি। অথচ ট্রাভেল ব্যবসায়ীরা ঘুষ দিয়ে তাদের যাত্রীদের টিকিট নিশ্চিত করছেন। টিকিট সঙ্কট কাটাতে বিশেষ ফ্লাইট চালুর দাবি জানান তিনি। এ ব্যাপারে সিলেট বিমান অফিসের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনার কারণে বাংলাদেশে বিমানের টিকিট সঙ্কট দেখা দিয়েছে। এ কারণে সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা অফিসের সামনে জড়ো হয়েছেন। আগামী ৩০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটে আসন খালি নেই। তবে তাদের কাগজপত্রের ফটোকপি আমরা রেখেছি, যখনই টিকিট অ্যাভেলেবল তাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে। সূত্র: জাগো নিউজ