করোনাভাইরাসে লকডাউনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পরা বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে দুবাইতে আটকেপড়া এবং ফিরতে চাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য এবার বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরতে ব্যবস্থা করা বিশেষ ফ্লাইটটি বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পরিচালিত হবে। বিমানের বোয়িং ৭৮৭-৮০০ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে দুবাই থেকে ফিরতে চাওয়া বাংলাদেশিদের জন্য। ফ্লাইট নং বিজি- ৪০৪৩।
এই বিশেষ ফ্লাইটটি আগামী ৩০ মে দুবাই থেকে ঢাকা আসবে। ফ্লাইটটিতে আসন সংখ্যা রয়েছে ২৬০টি। এর মধ্যে ইকোনোমি ক্লাসের আসন রয়েছে ২৩৮টি এবং ২২ টি বিসনেস ক্লাস আসন রয়েছে। ফ্লাইটটিতে ইকোনমি ক্লাসের যাত্রীদের ফ্রি ব্যাগেজ সুবিধা ৩০ কেজি পর্যন্ত। বিজনেস ক্লাসের যাত্রীরা পাবেন ফ্রি ৫০ কেজি ব্যাগেজ সুবিধা।
উল্লেখ্য যে, এর আগে লন্ডন-চীন থেকেও বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে নেয়া হয়েছে।
অতিরিক্ত প্রতি কেজি ১৫ দিরহাম করে (বুকিং এর সময় কন্ফার্ম করতে হবে)। ফ্লাইটে খাবারের পূর্ণ ব্যবস্থা রয়েছে। বুকিং এর শেষ সময় ২৬ শে মে দুপুর ১:০০ টা পর্যন্ত।
যোগাযোগ-হেলম্যাক ট্রাভেলস, রাশিদিয়া-৩
আজমান (০৬৭৪৪১১২৭,০৫৫৭৩৫১৫১১)
জামিল হেলম্যাক ট্রাভেলস রাশিদায়া-২ আজমান (০৫৫৭৮২৫৯৫৫) এই নাম্বার গুলোতে ওয়াটস অ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।
সূত্রঃ কালের কন্ঠ
-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
আরও পড়ুন: