ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

তেহরানে ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে গেল বাংলাদেশি কূটনীতিকের বাসভবন

প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ১২:৩৬ পিএম

তেহরানে ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে গেল বাংলাদেশি কূটনীতিকের বাসভবন

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল চালানো হামলার মধ্যে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসাও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম তেহরানে বাংলাদেশের দূতাবাসে কর্মরত। তার বাসা ছিল শহরের তৃতীয় জেলার অন্তর্গত 'জর্ডান' এলাকায়।

ওই এলাকা ইরানের একটি নৌঘাঁটির পাশেই, যেখানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত। সোমবারের ইসরায়েলি হামলায় ওই অঞ্চলে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেগুলোর মধ্যে ওয়ালিদের বাসাও রয়েছে। তবে হামলার সময় তিনি বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, তারা ওয়ালিদ ইসলামের সঙ্গে কথা বলেছে। তিনি বলেন, "আমার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।"

ইসরায়েল হামলার আগে ওই এলাকায় ঘোষণা দিয়েই অভিযান চালায়। বাসিন্দাদের আগেভাগে সরিয়ে নিতে বলা হয়। এতে প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও ব্যাপক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়ালিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন, "আমাদের আশপাশে এখন আর কিছুই নাই। কেবল কূটনীতিকদের কয়েকটা বাড়ি টিকে আছে, কিন্তু আশপাশে কিছুই নাই।"

বিবিসি বাংলার খবরে আরও বলা হয়, সোমবার দুপুরে তেহরানের তিন নম্বর জেলায় ইসরায়েলি হামলার ঘোষণা আসার পর বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাংলাদেশিদের ওই এলাকা থেকে সরে যেতে নির্দেশ দেয় ঢাকা।

পরবর্তীতে বাংলাদেশ দূতাবাসের কর্মীরা তেহরানের কমপ্লেক্স ছেড়ে অন্য এলাকায় অবস্থান নেন। তবে ক্রমবর্ধমান হামলার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার এখন তেহরানের বাইরের নিরাপদ জায়গায় বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক মঙ্গলবার ঢাকায় এক ব্রিফিংয়ে জানান, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৪০০ জন তেহরানে বসবাস করেন।

তিনি বলেন, “আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন, যারা তেহরানে আছে। তারা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মধ্যে আছে। তাদের এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন, তাদের জন্য এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে।”

শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা এবং কমান্ডারদের লক্ষ্য করে হামলা শুরু করে। পাল্টা হামলা-পাল্টা প্রতিক্রিয়ায় ছয় দিন পার হয়েছে।

এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে অনেকেই তেহরান ছাড়ছেন। শহরের রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট। বিপুল সংখ্যক মানুষ শহর ছাড়তে চাওয়ায় পেট্রোল স্টেশনগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, তেহরান ত্যাগ করতে চাওয়া অনেক বাংলাদেশি বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করছেন।

ওয়ালিদ ইসলাম বিবিসিকে বলেন, "অনেকেই ফোন দিয়ে কান্নাকাটি করছেন। বলছেন, ‘এখানকার পরিস্থিতি ভালো না ভাই, আমাদের বাঁচান।’"

তেহরান ছাড়াও ইরানের আরও কিছু শহরে হামলা চলছে। সেখানকার বাংলাদেশিরাও নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য দূতাবাসের কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছেন।

তবে বারবার হামলার কারণে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় নানা জটিলতা তৈরি হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক।

তিনি জানান, যুদ্ধাবস্থায় নিরাপত্তা উদ্বেগ ছাড়াও বিমান চলাচল বন্ধ থাকা এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে অর্থ স্থানান্তরেও জটিলতা দেখা দিচ্ছে।

মঙ্গলবারের ব্রিফিংয়ে রুহুল আলম বলেন, “ইরানের কাছ থেকেও আমরা সহায়তা নেওয়ার চেষ্টা করছি। আমাদের যতগুলো চ্যানেল মেকানিজম খোলা আছে, সবগুলোতে চেষ্টা করছি। তবে মনে রাখতে হবে যুদ্ধ পরিস্থিতিতে কোনো কিছু এত সহজে হয় না।”

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের এই প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও তাদের আত্মীয়দের জন্য জরুরি যোগাযোগের হটলাইন চালু করেছে সরকার।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেহরানে বাংলাদেশ দূতাবাস এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই হটলাইন চালু করা হয়েছে।