সিলেট এয়ারপোর্টে যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীর কাছে ঘুষ দাবী ও তাকে হয়রানির প্রতিবাদে ২ জুলাই সোমবার লন্ডন সময় বিকেল ৪টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি এবং ভয়েস ফর জাস্টিসের সেক্রেটারী কে এম আবু তাহের চৌধুরী।
যুক্তরাজ্য শাখার সভাপতি জামান সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার, কেন্দ্রীয় সহ সভাপতি সাইদুল ইসলাম, কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা সম্পাদক রিদওয়ানুর রহমান, যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি হাফেজ আব্দুল মুবিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল, সৈয়দ আনোয়ার, অর্থ সম্পাদক মান্না সিদ্দিকী, সমাজকর্মী ঝর্ণা চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সাজু চৌধুরী সহ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা সিলেট এয়ারপোর্টে যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীর কাছে ঘুষ দাবি ও তাকে লাঞ্ছনার নিন্দা জানান। একই সাথে দেশের সকল এয়ারপোর্টে সকল প্রকার হয়রানি বন্ধ করে প্রবাসীবান্ধব যাত্রীসেবা নিশ্চিতের দাবী জানান। জামিলা চৌধুরীর ঘটনায় অভিযুক্ত দু'জন অফিসারের স্থায়ী বহিষ্কারের দাবীও জানানো হয় মানববন্ধন থেকে।
-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
আরও পড়ুন: