ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

জাতীয় শোক দিবস উপলক্ষে সুলতান মনসুরের বাণী

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ০৪:৩৭ এএম

জাতীয় শোক দিবস উপলক্ষে সুলতান মনসুরের বাণী
১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বাণী দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নেতা সুলতান মুহাম্মদ মনসুর আহমদ। পাঠকের জন্য তা হুবুহু তুলে ধরা হল। "বাঙালীর স্বাধিকার থেকে স্বাধীনতা ও দূঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য যিনি বাংলার গোপালগঞ্জ থেকে সুনামগঞ্জ আর টেকনাফ থেকে তেতুলিয়া ছুটে বেড়িয়ে বাঙালির কাছে পৌঁছে দেন পরাধীনতার শিকল ভাঙার মন্ত্র। সে মন্ত্রে বলীয়ান হয়ে স্বাধীন দেশে পরিণত হওয়ার পাশাপাশি আজ বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশে। বাঙালি জাতির সেই অবিসংবাদিত নেতা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে আজকের এই দিনে দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বপরিবারে হত্যা করে ঘাতকচক্র। ১৫ আগষ্টের সেই কালরাতে ঘাতকের হাতে নিহত হন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুননেছা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্ণেল জামিল, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক, প্রায় একই সময়ে ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মণির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মণি, তাঁর অন্ত:সত্তা স্ত্রী আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াতের বাসায় হামলা করে সেরনিয়াবাত ও তার কন্যা বেবী, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, আবদুর রব সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় বেন্টু খান। জাতি আজীবন গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে সকল শহীদকে। পরিবার পরিজন হারিয়ে শোক কে শক্তিতে রুপান্তরিত করে মানুষের মত প্রকাশের অধিকার আর দূঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য কে জীবনের ব্রত করে নেওয়া বঙ্গবন্ধুর কন্যা সংসদ নেত্রী, প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গঠনের সংগ্রামে সকলের সহযোগিতা ও অংশীদারত্বের আহাবান জানাই।যিনি মহান সংসদে দাড়িয়ে জাতীয় ঐক্যের আহবান জানিয়েছেন। তার অগ্রযাত্রা থাকুক অব্যাহত। পরিশেষে, ৭৫এর এই নারকীয় হত্যাকান্ড কে মেনে না নিয়ে সেদিন আমরা যারা বাঘা কাদের সিদ্দিকীর নেত্রিত্বে এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীর সহযোগিতায় প্রতিশোধ আন্দোলনে অংশগ্রহন করেছিলাম এবং আমাদের যে সকল সহযুদ্ধা রা সেদিন শহীদ হয়েছিলেন এমন কি পরবর্তীকালে বঙ্গবন্ধু হত্যার বিচার সহ, সকল সামরিক শাসকের বিরুদ্ধে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও এই দেশের সার্থে এ পর্যন্ত যেসকল দেশ প্রেমিক ভাই ও বোন জীবন দিয়ে গেছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও শান্তি কামনা করছি। আর প্রত্যাশা করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে বাক্তিগত,, রাজনৈতিক সামাজিক , অর্থনৈতিক, সাংস্কৃতিক,জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি বাঙ্গালী যেন আত্মমর্যাদার সাথে সাফল্য ও যোগ্যতার স্বাক্ষর রেখে যাওয়ার সুযোগ পায়। আর এটাই হোক মুজিব বর্ষে জাতীয় শোক দিবসের শপথ। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।