ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

জাতিসংঘে নেতানিয়াহুকে ঘিরে বিক্ষোভ, নিষেধাজ্ঞার দাবি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

জাতিসংঘে নেতানিয়াহুকে ঘিরে বিক্ষোভ, নিষেধাজ্ঞার দাবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা জানাতে নিউ ইয়র্কের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ ভবনের কাছাকাছি টাইমস স্কয়ারে তারা বিক্ষোভ করেন। একই সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) চতুর্থ দিনের সাধারণ বিতর্ক চলাকালে নেতানিয়াহু বক্তব্য শুরু করলে বহু প্রতিনিধি হল ছেড়ে বেরিয়ে যান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ সময় হেগ গ্রুপের বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিকরা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন। প্রায় দুই বছর ধরে গাজায় চলমান হামলার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউ ইয়র্কের প্রতিবাদকারীদের মধ্যে আল-শরিফ নাসেফ বলেন, নেতানিয়াহু নিউ ইয়র্কে আসতে পারেন না, বরং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) জবাবদিহি করা উচিত। গত বছর আইসিসি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

তিনি আরও বলেন, “এখানে উপস্থিত প্রতিটি নিউ ইয়র্কবাসী তার গ্রেপ্তারকে সমর্থন করেন। তিনি এখানে অবাঞ্ছিত।”

তার দাবি, “ইনশাল্লাহ, নতুন মেয়র নির্বাচিত হলে তিনি নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার হবেন।”

এই মাসের শুরুর দিকে নিউইয়র্কের ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী জোহরান মামদানি ঘোষণা দেন, তিনি নির্বাচিত হলে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবেন। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়, তাই নিউ ইয়র্ক পুলিশ আইনত তাকে আটক করতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

নেতানিয়াহুর বক্তব্য শেষে বিক্ষোভকারীরা টাইমস স্কয়ার থেকে পদযাত্রা করে জাতিসংঘ সদর দফতরের কাছে ইস্ট রিভারের একটি পার্কে পৌঁছান। এসময় তারা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে “ফ্রি প্যালেস্টাইন” ও “অস্ত্র নিষেধাজ্ঞা চাই” স্লোগান দেন। ঘটনাস্থলে ছিল ব্যাপক পুলিশ মোতায়েন।

কিছু বিক্ষোভকারী কলোম্বিয়া ও আয়ারল্যান্ডের পতাকাও বহন করেন—যে দুই দেশ প্রকাশ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছে।

ফিলিস্তিনি ইয়ুথ মুভমেন্ট–এনওয়াইসি’র সদস্য নাসরিন ইসা বলেন, “এই বিশাল সমাবেশ যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, নেতানিয়াহুকে লাল গালিচায় স্বাগত জানানো মেনে নেওয়া যায় না।”

তার মতে, “প্রতিবাদের তাৎক্ষণিক ফলাফল নাও আসতে পারে, তবে রাজনৈতিক সদিচ্ছা সৃষ্টির মাধ্যমে দীর্ঘমেয়াদে বাস্তব পরিবর্তনের পথ তৈরি হয়।”

অন্যদিকে বিক্ষোভে অংশ নেওয়া মেগান ফ্রেডেট একটি প্ল্যাকার্ডে লিখেন: “শিশুখাদ্য কি হামাস???” এর মাধ্যমে তিনি গাজায় খাদ্যপণ্যের ওপর ইসরায়েলের অবরোধের প্রতিবাদ জানান, যা জাতিসংঘ-সমর্থিত সংস্থাগুলোর মতে প্রাণঘাতী দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।

তিনি বলেন, একজন নিউ ইয়র্কবাসী হিসেবে নেতানিয়াহুকে নিজের শহরে দেখে তিনি “ঘৃণা” ও “ক্ষোভ” অনুভব করছেন।

বিক্ষোভকারীরা জাতিসংঘ ভবনের নিরাপত্তা বেষ্টনীর কাছে পৌঁছালে, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে আন্দোলনরত ইসরায়েলি ও ইহুদিদের সঙ্গে মুখোমুখি হন। তবে পুলিশ দুই পক্ষকে আলাদা করে দেয় এবং ইসরায়েলপন্থি সমাবেশকে ব্যারিকেডের ভেতরে সীমিত রাখে।

জাতিসংঘের ভেতরে নেতানিয়াহু বক্তব্য দেওয়ার সময় হল আংশিক খালি হয়ে যায়। বক্তব্য শেষে করতালি শোনা যায় কেবল একাংশ থেকে।

নেতানিয়াহুর দফতর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করে, গাজার বাসিন্দাদের ফোন হ্যাক করে তার বক্তব্য সরাসরি সেখানে সম্প্রচার করা হয়েছে। বার্তায় বলা হয়, “অভূতপূর্বভাবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেছেন, ইসরায়েলি সেনারা গাজার জনগণ ও হামাস সদস্যদের ফোনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং তার ভাষণ সরাসরি সম্প্রচার করছে।”

শুক্রবার হেগ গ্রুপভুক্ত ৩৪ দেশের কূটনীতিকরা ইসরায়েলের বিরুদ্ধে শুধু প্রতীকী বিবৃতি নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর সতর্ক করে বলেন, “এখনই ব্যবস্থা না নিলে শিশুদের মৃত্যু চলতেই থাকবে।”

তিনি যোগ করেন, “ফিলিস্তিনি শিশুরা হত্যা হচ্ছে, অনাহারে মারা যাচ্ছে, অনাথ হচ্ছে, আগুনে পুড়ছে, মানসিক আঘাত পাচ্ছে। পরিবার ভেঙে যাচ্ছে, জীবন ধ্বংস হচ্ছে, জমি দখল হচ্ছে, ভূখণ্ড দখল হচ্ছে।”

এই বৈঠকে কলোম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, কাতার, তুরস্ক, মেক্সিকো, সৌদি আরব, ব্রাজিল, আয়ারল্যান্ড, স্পেন ও উরুগুয়ের প্রতিনিধিরা অংশ নেন।