ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

ছয় হাজার ওমরাহ পালনকারীর সেবায় এক হাজার কর্মী

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২০, ০৬:৪৭ পিএম

ছয় হাজার ওমরাহ পালনকারীর সেবায় এক হাজার কর্মী
মক্কা মসজিদুল হারামে ছয় হাজার ওমরাহ পালনকারীর সেবায় এক হাজার কর্মী বাহিনী কাজ করছে।
সৌদি হজ ও ওমরাহ উপমন্ত্রী ডাঃ আব্দুল ফাত্তাহ বিন সুলায়মান মাশাত বলেছেন, পুণরায় ওমরাহ চালুর সিদ্ধান্তে সৌদি আরব ও সমস্ত বিশ্বের মুসলমানরা অনেক খুশি হয়েছেন। তিনি বলেন, “হজ ও ওমরাহ পরিচালনার সাথে সম্পৃক্ত সকল কর্তৃপক্ষের সমন্বয়ে এই পরিকল্পনাটি তৈরি করা হয়েছে এবং হজ ও ওমরাহ সম্পর্কিত সকল কর্তৃপক্ষ পরিকল্পনাটি বাস্তবায়নে  সহযোগিতা ও সমন্বয় করছে।” তিনি আরও বলেন, "এটমারনা" এপস্ এর মাধ্যমে ওমরাহ পালনকারীদের নিবন্ধনের পাশাপাশি পার্কিং এলাকা থেকে হারামের গেটের কাছে পৌছে দিতে বাসের বুকিং দেওয়ার সুবিধা রয়েছে। খুব শীঘ্রই একই এপস্ এ হোটেল বুকিং এর ব্যবস্হা করা হবে।             সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ থেকে শুরু করে হজ ও ওমরাহ যাত্রীদের যে সেবা দিয়ে আসছে তা বরাবরই অগ্রাধিকার ভিত্তিতে করা হবে । উপমন্ত্রী বলেন, "হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ যাত্রীদের একটি সুন্দর এবং স্মরণীয় ভ্রমণ নিশ্চিত করতে সকল পরিষেবার উন্নতি করে নিয়মিত পর্যবেক্ষণ করছে" । মক্কার স্বাস্থ্য বিষয়ক মহাপরিচালক ডাঃ ওয়াইল হামজা মোতাইর  বলেছেন যে, সমন্বয় কমিটিগুলির পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় ভাবে ওমরাহ যাত্রীদের গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল স্বাস্থ্য বিভাগ । ডাঃ মুতাইর বলেছেন যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব পরিলক্ষিত হচ্ছে এবং গ্র্যান্ড মসজিদের আশেপাশের কেন্দ্রীয় অঞ্চলের নিকটবর্তী সমস্ত হাসপাতাল কর্তৃক যে কোন জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে   স্বাস্থ্য সেবা প্রদানের জন্য। নিষেধাজ্ঞা তুলে নেয়ার পদক্ষেপের অংশ হিসেবে প্রতিদিন সর্বোচ্চ ৬ হাজার মুসল্লিদের ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব।  পুণরায় ওমরাহ চালু করার প্রথম পর্যায়ে কেবল মাত্র সৌদি নাগরিক ও সে দেশে বসবাসকারীরা এ সুযোগ পাবেন। প্রত্যেক দর্শনার্থীকে তিন ঘণ্টার মধ্যে ওমরাহর যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। ওমরাহ চলাকালে পবিত্র নগরী মক্কার কাবা শরিফের পুরো আঙিনা প্রতিদিন কয়েকবার জীবাণুমুক্ত করা হবে।  কাবা চত্বরে যাওয়ার আগে প্রত্যেক ওমরাহ পালনকারীকে নির্দিষ্ট সময় ও তারিখে তা পালনের জন্য সামাজিক দুরত্ব ও ভীড় এড়িয়ে অনলাইনে আবেদন করতে হবে । " এটমারনা " এ নিবন্ধনের পূর্বে "তাওয়াক্কালনা" এপস্ এ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।      তিনটি ধাপে ওমরাহর কার্যক্রম চালু হবে। প্রথম ধাপে শুধু সৌদি আরবের স্থানীয়রা ৪ অক্টোবর থেকে এতে অংশ নিতে পারছেন। প্রথম অবস্থায় ওমরাহয় মোট ধারণ ক্ষমতার প্রায় ৩০ শতাংশ অর্থাৎ একদিনে ছয় হাজার জনকে পবিত্র মসজিদুল হারামে ঢোকার সুযোগ দেয়া হবে। দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জন ওমরাহ করতে পারবে। এই সময়ে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি পবিত্র মসজিদুল হারামে ঢুকতে পারবেন। যা সম্মিলিতভাবে মোট ধারণক্ষমতার ৭৫ শতাংশ। তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে। সে সময় প্রতিদিন ২০ হাজার জন ওমরাহ হাজি এবং ৬০ হাজার ইবাদতকারীকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে, যা মোট ধারণক্ষমতার সমান। [youtube]-ckXVSVinF4[/youtube]