ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল

ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলন : সভাপতি ফয়েজ, সম্পাদক দীপক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ০৬:১০ এএম

ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলন : সভাপতি ফয়েজ, সম্পাদক দীপক
লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলনে সারাদেশের শিক্ষার্থীদের প্রতি নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দেওয়া হয়েছে। ১৯ নভেম্বর ‘আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস’ স্লোগানকে ধারণ করে, স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সম্মেলনের প্রকাশ্য ও উদ্বোধনী অনুষ্ঠানে এ ডাক দেওয়া হয়। এদিন সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল। সংগঠনের সাধারণ সম্পাদক অনিক রায়ের সঞ্চালনা এবং বিপুল সংখ্যক বর্তমান ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কর্মীদের উপস্থিতিতে এবারের ৪০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত পাটকল শ্রমিক ও মজুরি বৃদ্ধির দাবিতে লড়াইরত চা শ্রমিকরা। উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনীষী রায়, সহ-সভাপতি দীপক শীল, চা শ্রমিক নেতা মুকেশ কর্মকার অনুপ, পাটকল শ্রমিকনেতা এস এ রশীদ। উদ্বোধনী সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকাল ৩টা থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে শুরু হয় দুদিনব্যাপী কাউন্সিল অধিবেশন।সারা দেশ থেকে ৪০০ কাউন্সিলর এ অধিবেশনে অংশ নিয়েছেন। কাউন্সিলে ফয়েজ উল্লাহকে সভাপতি ও দীপক শীলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ৪০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে আজ রোববার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সুমাইয়া সেতু নতুন এই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। ছাত্র ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ফয়েজ উল্লাহ এর আগে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। আর নতুন সাধারণ সম্পাদক দীপক শীল এর আগে ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু এর আগে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি নজির আমিন চৌধুরী, জয় রায়, ফয়জুর মেহেদী, কে এম মুত্তাকী, সরোজ কান্তি, অনন্য ঈদ ই আমিন, ধীষণ প্রদীপ চাকমা ও সম্পা দাস। সহকারী সাধারণ সম্পাদক তামজিদ হায়দার, মিখা পিরেগু ও খাইরুল হাসান। কোষাধ্যক্ষ শামীম হোসেন, দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মীম আরাফাত, স্কুলছাত্রবিষয়ক সম্পাদক প্রিতম ফকির, বিজ্ঞান-প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঐশ্বর্য আহমেদ। এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম জোবায়ের প্রধান, সাংস্কৃতিক সম্পাদক আসমানী আশা, ক্রীড়া সম্পাদক দিদারুল ইসলাম এবং সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মুনিরা দিলশাদ। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন মেহেদী হাসান নোবেল, অনীক রায়, এ বি তাহসিন, জি কে সাদিক, সাদ্দাম হোসাইন, গৌরচাঁদ ঠাকুর, এনি সেন, আবু সালেহ মোহাম্মদ সিহাব, শামীম আহসান, সৌরভ সমাদ্দার, প্রান্ত রনি, রথীন্দ্রনাথ বাপ্পী, পিনাক দেব, আবু বকর সিদ্দিক, প্রণব কুমার দেব, আবরার নাদিম ইতু, পার্থ প্রতিম সরকার ও অপু সাহা।