ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

চট্টগ্রামে থানায় ঢুকে পুলিশকে মারধর, ছাত্রশিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম

চট্টগ্রামে থানায় ঢুকে পুলিশকে মারধর, ছাত্রশিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

থানায় ঢুকে দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. রায়হান (২৬)। অভিযোগ, আসামি ছাড়িয়ে নিতে না পারায় তিনি এ হামলা চালান।

বুধবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে এই ঘটনা ঘটে। রায়হান হাটহাজারী কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং বর্তমানে তিনি কোনো পদে নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী নেতারা।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ প্রথম আলোকে জানান, গতকাল মঙ্গলবার হাটহাজারীতে সহপাঠীদের হাতে এক স্কুলছাত্র খুন হয়। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। ওই আসামিদের ছাড়িয়ে নিতে মঙ্গলবার রাতে থানায় এসে রায়হান তদবির ও হুমকি দিতে থাকেন।

তিনি আরও বলেন, “আজ দুপুরে তিন আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় রায়হান মোবাইলে ছবি ও ভিডিও করতে থাকেন। পুলিশ বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পুলিশের ওপর হামলা করেন। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও কাজে বাধা দেন।” পরে অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত এসে তাঁকে আটক করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

কাজী তারেক আজিজ আরও জানান, গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নির্বাচন শেষে ভোট গণনার সময় এক নম্বর গেট এলাকায় বিএনপি-ছাত্রদল ও জামায়াত-শিবির মুখোমুখি হলে তাদের সরাতে গিয়ে ইটপাটকেলে তিনি মাথায় আঘাত পান। সেই ঘটনায় করা মামলায় রায়হানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।