সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার একাধিক কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রোববার ৪ অক্টোবর বেলা সাড়ে ১১টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এসময় উপস্থিত ছিলেন, এনসিডিসি প্রোগ্রামের লাইন ডায়রেক্টর ডা. হাবিবুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) ডা. রাজিয়া সুলতানা, সহকারী পরিচালক (রোগতত্ত্ব) ডা. আনিসুর রহমান, ডা. সহদেব মন্ত্র রাজবংশী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী, ডা. মোঃ শাহনেওয়াজ রহমান প্রমুখ।
পরে বেলা দুপুর ১২টায় মুখিতলা কমিউনিটি ক্লিনিক ও বেলা ২টায় পৌরসভার ঘোগারকুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা মিছবাহ উদ্দিন । এসময় অধ্যাপক ডা. ফ্লোরা উপজেলার কোভিড-১৯ এর সকল কার্যক্রমের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং বিশেষ করে সবাইকে মাস্ক পরার আহবান করেন।
-
ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ
-
বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি
-
রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন?
-
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের
-
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী