গোলাপগঞ্জে (সিলেট) পৃথক অভিযানে ৮শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় থেকে ১ জনকে ও পৌর এলাকার উত্তর বাজার হক ম্যানশন থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো - বাঘা ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত আরমান আলীর ছেলে মো.শওকত আলী (৪৫), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচক গ্রামের সাদির মিয়ার ছেলে মো.ইসলাম (৫১) ও একই জেলার জগন্নাথপুর উপজেলার জগদীশ গ্রামের সাবু মিয়ার ছেলে শাহান মিয়া (২৫)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ পৃথক দুটি মামলা (নং- ২৪ ও ২৫) দায়ের করেছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
-
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার?
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র
-
যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ?
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল