ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

 গীতাঞ্জলির আয়োজনে উত্তরায় বর্ষবরণ উৎসব-১৪২৬

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৮:১২ পিএম

 গীতাঞ্জলির আয়োজনে উত্তরায় বর্ষবরণ উৎসব-১৪২৬
'এসো হে বৈশাখ এসো এসো ' গানের মূর্ছনায় উত্তরা জনপদের ৭ নং সেক্টরের গীতাঞ্জলি চত্ত্বরে,দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি। অনুষ্ঠানে সংগীত,নৃত্য,বাদ্য,আবৃত্তি,পরিবেশনা ছিল মনোমুগ্ধকর।বর্ষবরণের মঞ্চে শুভেচ্ছা জানাতে কবি,লেখক,শিল্পী,সাহিত্যিক,শিক্ষক,সাংবাদিক সহ সংস্কৃতিপ্রেমীদের এক মিলনমেলায় পরিণত হয় গীতাঞ্জলি ভবনের সামনের গীতাঞ্জলি চত্ত্বর। সকাল ৮ টায় গীতাঞ্জলির শিল্পীদের সমবেত কণ্ঠে বৈশাখের গান পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ধারাবাহিক ভাবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলতে থাকে শিল্পীদের মনোমুগ্ধকর সব উপস্থাপনা। উপচেপড়া দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গীতাঞ্জলির শিল্পী ছাড়াও এতে সুরের পাখি,রাগরং,কিশোলয় সংগীত একাডেমি,খেয়া শিল্পকলা একাডেমি,সুরতাল সংগীত একাডেমি,সুর নৃত্য ললিতকলা একাডেমি,নতুন কুঁড়ি ললিতকলা একাডেমির শিল্পীবৃন্দ তাদের পরিবেশনা তুলে ধরে। ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি,গীতাঞ্জলির উপদেষ্টা জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম,ঢাকা মহানগর উত্তরের ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান উপভোগ করেন। সমাপনী বক্তব্যে গীতাঞ্জলির পরিচালক মাহবুব আমীন মিঠু বর্ষবরণ উৎসবে আগত দর্শক শ্রোতা,শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।