বাংলাদেশ সেন্টার লন্ডন’র স্থায়ী সদস্য এবং উপদেষ্টা বোর্ডের সদস্য আলহাজ্ব খালেদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (১৯) আগস্ট যুক্তরাজ্যের কেন্টের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি অনেক দিন যাবত দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।
খালেদ চৌধুরী মৃত্যুতে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় তিনি বলেন,তাঁর মৃত্যুতে বাংলাদেশ সেন্টার পরিবার হারালো একজন স্থায়ী সদস্য ও সম্মানিত উপদেষ্টাকে। মহান আল্লাহ যেন খালেদ চৌধুরীকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
এছাড়া শোক প্রকাশ করেছেন সেন্টারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুর রহমান, শাহানুর খান,আশরাফ উদ্দিন,কবির উদ্দিন, মানিক মিয়া, মিস গুলনাহার খান ও চীফ ট্রেজারার মামুন রশীদ।
-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
আরও পড়ুন: