ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

 কুয়েত প্রবাসী এনামুলের শখের সবজি বাগান

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৬:১৩ এএম

 কুয়েত প্রবাসী এনামুলের শখের সবজি বাগান
ব্রাহ্মণবাড়িয়ার নবীননগর উপজেলার প্রকৃতি-প্রেমী এনামুল হক ভুঁইয়া। তিনি ২০ বছর আগে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে পাড়ি জমান। একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। দেশের থাকা অবস্থায় তার শাক-সবজিসহ কৃষিকাজের প্রতি অন্যরকম আগ্রহ ছিল। বিদেশেও থেমে থাকতে পারেনি। নাড়া দিয়ে উঠে প্রকৃতির প্রতি ভালোবাসা। এনামুল তার কফিলকে (মালিক) বুঝিয়ে উদ্যোগ দেন কুয়েতেও সবজির বাগান করবে। কিন্তু কোথায় কিভাবে ভাবতে থাকেন। পরিশেষে অফিসের ছাদে গ্রিন হাউস তৈরি করেন। কোম্পানির কাজের ফাঁকে ফাঁকে পরিচর্যা করেন। তার গ্রিন হাউসে বিভিন্ন ধরনের সবজি ও ফল রয়েছে। শশাসহ, চার রকমের টমেটো, দুই জাতের মিষ্টি আলু, কাঁচা মরিচ কয়েক প্রকারের। এ ছাড়া এসপি কাম, ৯ জাতের পুদিনা পাতা, বেগুন ঢেঁড়স, লাউ, প্যারিসের মিষ্টি কুমড়া, কাঁকরোল, বরবটি, বড়ই গাছ, কমলা, আঙুর ও স্টবেরিসহ প্রায় অর্ধ শতাধিক সবজি ও ফলের চাষ হয় হাউসটিতে। তিনি ২০১৮ সালের আগস্ট মাস থেকে কাজ শুরু করেন। বর্তমানে তার শখের সবজি বাগান বেশ ভালো চলছে বলেও জানান। বলেন, আমার কফিলের প্রকৃতির প্রতি অন্যরকম ভালোবাসা। বাগানটিতে বর্তমানে চার হাজার দিনারের মতো খরচ হয়েছে। বছরে দু’বার ছুটিতে দেশে যাই। যতদিন দেশে থাকি ততদিন সবজি বাগানের যত্ন নেয়ার কেউ থাকে না। এনামুল বলেন, এই শখের গ্রিন হাউস নিয়ে অন্যরকম পরিকল্পনা রয়েছে। মালিক যদি ঠিকমতো সহযোগিতা করে তাহলে আরও বৃহৎ পরিসরে করব। আশা করি এটা লাভবান প্রতিষ্ঠানে পরিণত হবে। একার পক্ষে তো সব এতকিছু সামলানো সম্ভব নয়। মালিকের কাজ শেষ করে বাসায় এসে যতটুকু সময় পাই ততটুকুই কাজ করি। তিনি বলেন, প্রবাসে আর কত বছর কাজ করবো, একেবারে দেশে গিয়ে নতুন করে সবজি চাষের ইচ্ছা আছে। একটা ফার্ম হাউস করে সেখান থেকে যা আয় হবে তাই দিয়েই চলবো। পরবাস জীবন আর ভালো লাগে না। এ ছাড়া কৃষি, গবাদি পশু, হাঁস, মুরগিসহ খামার করার পরিকল্পনা আছে যেখানে অন্তত কিছু লোকের হলেও কর্মসংস্থানে ব্যবস্থা হবে। ৭/৮ লাখ টাকা খরচ করে কুয়েতে না এসে শিক্ষিত তরুণরা যদি প্রশিক্ষণ নিয়ে দেশে এই ধরনের কাজে এগিয়ে আসত তাহলে বিদেশের থেকে কম সময়ে বেশি আয় করতে পারতো। এখানে আশার পর আকামা, চাকরি, বেতন, থাকা খাওয়া নানা ধরনের হতাশায় ভোগে। এত টাকা ঋণ করে এসে ফিরে যাওয়ার উপায় থাকে না সহ্য করে যায় শত কষ্ট।