মধ্যপ্রাচ্যের কুয়েতে বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধার জীবনাবসান হল। গত ৬ মার্চ শুক্রবার কুয়েত সময় বিকাল ৪টা ৪০মিনিটের সময় স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে অলিউর রহমান অলি নামক একজন বাংলাদেশী ইন্তেকাল করেন। জান যায় অলিউর রহমান সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর চন্দগ্রাম নিবাসী মরহুম হাজ্বী সমজিদ আলী ওরফে কটাই মিস্তরীর দ্বিতীয় ছেলে।
মৃত্যুকালে অলিউর রহমান অলির বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। মরহুমের লন্ডন প্রবাসী ছোট ভাই ব্যবসায়ী শাহিন আহমদ জানান, তার ভাই অলিউর রহমান দীর্ঘদিন থেকে কুয়েতে অবস্থান করছিলেন। সম্প্রতি অরুচি ও বমি সমস্যায় ভোগছিলেন। একই কারনে তিনি ফারওয়ানি হাসপাতালে এ সপ্তাহে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় হার্ট এ্যাটাকে মৃত্যুবরণ করেন।
করোনা ভাইরাসের কারনে কুয়েত - ঢাকা রুটে ফ্লাইট বন্ধ থাকায় মরদেহ দেশে পাঠানোর ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সপ্তাহান্তে কুয়েত - ঢাকা রুটে ফ্লাইট চলাচল শুরু না হলে মরদেহ কুয়েতে দাফনের সম্ভাবনার কথা জানান। তিনি মরহুমের মাগফিরাতের জন্য সকলের দোয়া কামনা করেন।
-
যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা
-
সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব
-
বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড
-
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২
-
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে?
আরও পড়ুন: