ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

কাশ্মীরের বদলায় ‘অপারেশন সিঁদুর’, কেন এই নামকরণ?

প্রকাশিত: ০৭ মে ২০২৫, ০৩:৫৫ পিএম

কাশ্মীরের বদলায় ‘অপারেশন সিঁদুর’, কেন এই নামকরণ?

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে চালানো অভিযানের নামকরণ করেছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি— এমনটাই জানিয়েছেন দেশটির কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআইকে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’, যার অর্থ ব্যাপকভাবে প্রতীকী। হিন্দু নারীরা বিবাহের প্রতীক হিসেবে সিঁথিতে সিঁদুর পরে থাকেন।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈসরন এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন। সেদিন হামলাকারীরা পর্যটকদের জড়ো করে তাদের ধর্ম পরিচয় জানতে চায় এবং পরিবারের সামনে গুলি করে হত্যা করে। সেই নির্মম ঘটনার স্মৃতিকে সামনে রেখেই পাল্টা অভিযানের নামকরণ করা হয়েছে ‘সিঁদুর’।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর প্রকাশিত ছবিতে ইংরেজিতে বড় হরফে লেখা ‘অপারেশন সিঁদুর’। সেখানে একটি 'O' অক্ষরকে সিঁদুরের কৌটা হিসেবে দেখানো হয়েছে, যেখান থেকে সিঁদুর ছড়িয়ে পড়ছে আরেকটি 'O'-এর ওপরে। প্রতীকী এই চিত্রে তুলে ধরা হয়েছে সেই ২৫ নারীর ব্যথা, যাঁরা সেদিন স্বামী হারিয়েছেন।

ছবির সঙ্গে লেখা ছিল— ‘Justice is served. জয় হিন্দ।’ কর্মকর্তারা জানিয়েছেন, পেহেলগামের হামলায় একাধিক ‘রেড লাইন’ অতিক্রম করা হয়েছিল। ধর্মীয় পরিচয় জেনে মানুষকে আলাদা করে হত্যা, পর্যটকদের লক্ষ্যবস্তু বানানো— এসবই ছিল অমানবিক ও ভয়াবহ।

হামলার পর ভারতজুড়ে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায় নিহত ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ভিনয় নারওয়ালের নিথর দেহের পাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁর সদ্য বিবাহিত স্ত্রী হিমানশি নারওয়াল। তাঁর হাতে তখনও ছিল বিয়ের চুড়ি। ছবিটি গোটা দেশকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছিল।

আরেক শহীদ, মঞ্জুনাথ রাওয়ের স্ত্রী পল্লবীকে আগের দিনই একটি ভিডিওতে হাস্যোজ্জ্বল দেখা গিয়েছিল; সেই পল্লবী পরদিন স্বামীর গুলিবিদ্ধ হওয়ার পর অসহায়ভাবে সাহায্যের জন্য চিৎকার করছিলেন।

শৈলেশ কালাঠিয়ার স্ত্রী শীতল, বিতান অধিকারীর স্ত্রী সোহিনী, শুভম দ্বিবেদীর স্ত্রী আইশানিয়া কিংবা সন্তোষ জাগদালের স্ত্রী প্রগতি— প্রত্যেকেই হারিয়েছেন স্বামী। এই নারীদের চোখের জলই ‘অপারেশন সিঁদুর’ নামের প্রতীক হয়ে উঠেছে।

বুধবার রাতেই অভিযানের পক্ষে মত দিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। আইশানিয়া বলেন, “আমার স্বামীর মৃত্যুর বদলা নেওয়ায় আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই। আমাদের পরিবার তাঁর ওপর আস্থা রেখেছিল, তিনি সেই আস্থা অটুট রেখেছেন। এটি আমার স্বামীর প্রতি প্রকৃত শ্রদ্ধা। তিনি আজ শান্তিতে রয়েছেন।”

পুনের শহীদ কৌস্তভ গানবোটের স্ত্রী সঙ্গীতা গানবোটে বলেন, “অভিযানের নাম ‘সিঁদুর’ রেখে সরকার আমাদের মতো স্বামীহারা নারীদের সম্মান দেখিয়েছে। আমি সেই দিন ভুলতে পারি না। প্রতিদিন কাঁদি। আমরা অপেক্ষায় ছিলাম প্রধানমন্ত্রী যেন উপযুক্ত পদক্ষেপ নেন। তিনি করেছেন। সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতেই হবে।”

প্রগতি জাগদালের কণ্ঠেও একই ধরনের আবেগ: “যেভাবে ওই সন্ত্রাসীরা আমাদের সিঁদুর মুছে দিয়েছিল, তার উপযুক্ত জবাবই হলো এই অভিযান। অভিযানের নাম শুনে আমার চোখে পানি চলে এসেছে। আমি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।”