ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

কানাডায় ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন এর ইফতার এবং দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ০৮:০০ এএম

কানাডায় ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন এর ইফতার এবং দোয়া মাহফিল সম্পন্ন
কানাডার টরেন্টোতে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক এর ইফতার এবং দোয়া মাহফিল গত ৩১ শে মার্চ রবিবার  স্কার্বোরর আল আবেদীন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে । কানাডার সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক  এদিন পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক এক আলোচনার আয়োজন । ইফতার মাহফিল আয়োজনের ক্ষেত্রে ইফতারের আগেই আমাদের পরবর্তী প্রজন্ম  এর মধ্যে ইসলামিক তামাদ্দুন চর্চার অংশ হিসাবে আয়োজন করা হয় কেরাত এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। বাচ্চাদের নিয়ে এই আয়োজন পরিচালনা করেন কোহিনুর তানভীর-শাহিন হোসাইন-তুহিন মিয়া এবং মুস্তাফিজুর রহমান জুয়েল। কোরআনিক  এই প্রতিযোগীতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন হাফিজ সাব্বির খান, হাফিজ মোহাম্মদ আব্দুল ওয়য়াদুদ,মাওলানা খলিলুর রহমান। প্রতিযোগীতায় অংশ নেওয়া প্রত্যেকটি শিশু-কিশোরকেই বিজয়ী ঘোষণা দেন উপস্থাপক তানভীর কোহিনুর। টরেন্টোতে বসবাসরত সকল জালালাবাদি তথা সিলেটিদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ইউনাইটেড জালালাবাদ এর ইফতার মাহফিলেও ছিলো পুরো সিলেট বিভাগের প্রতিচ্ছবি এবং সিলেটি আতিথেয়তার ছোঁয়া। দুই-তিন যুগ থেকে বসবাসরত প্রবীণ সিলেটি মুরব্বিদের এক নস্টালজিক মিলনমেলায় রূপ নিয়ে ছিলো আল আবেদীন জামে মসজিদ। প্রবীণ এবং নবীদের সাথে নবাগতদের হাস্যজ্জ্বল কোলাকোলি দেখে মনে হয়েছে  ঈদের আগেই টরন্টোতে নেমে আসলো ঈদের আমেজ। সিলেটি কমিউনিটির যারা অতীত থেকেই নেতৃত্ব দিচ্ছেন  তাদের বড় একটি অংশই আসলে টরেন্টোতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতৃত্বদেন। সেই সূত্রে সিলেটের বাহিরের অন্যান্য সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনের বাংলা ভাষাভাষী কমিউনিটির নেতৃত্ববৃন্দরা উপস্থিত হয়ে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক এর ইফতার মাহফিলকে খুবই চমৎকার একটি ভ্রাতৃত্ববোধ এবং সহাবস্থানের নজির স্থাপন করেছেন। ইউনাইটেড জলালাবাদ ফাউন্ডেশনের আহ্বায়ক শিক্ষাবিদ আখলাক হোসেন এবং সদস্য সচিব মাহবুবুল ইসলাম তাদের শুভেচ্ছা বক্তব্যে এই ইতিবাচক বিষয়গুলো  উল্লেখ করেন। একই সাথে সংগঠনের পক্ষ থেকে উপস্থিতি এবং শুভাকাঙ্ক্ষী সহ সবাইকে মোবারকবাদ জানান। বিশেষ করে প্রায় ১৫০০ প্লাস মানুষের ইফতারের এই মহা আয়োজন সামাল দিতে সংগঠক খসরুজ্জাম চৌধুরী দিলুর নেতৃত্বে আব্দুল মানিক,তানভির কোহিনুর ,মোস্তাফিজুর রহমান জুয়েল, আব্দুল বাতিন, সুমন আহমদ, তাজুল মিয়া, শাহিন হোসেন, আরমান আহমদ ,আমজাদ আহমদ, মাহফুজুল হক রাজু, দেলোয়ার হোসেন, জনি ,ফুয়াদ বক্সি মামুন,সাদ উদ্দিন জাহিদুর রহমান, আলিম উদ্দিনসহ যারা খুবই সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে পুরো ইফতারি প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন তাদেরকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান ইফতার কমিটির অন্যতম সদস্য আব্দুল মানিক। বিশেষ করে কানাডাতে আগত নবাগত প্রবাসীরা  যেভাবে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছেন এবং ইফতারের প্যাকেট তৈরিতে যেভাবে মেধা এবং শ্রম দিয়েছেন সেজন্য সিলেটি কমিউনিটির ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসার এক নজির দেখলো টরেন্টবাসী। রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনার বক্তারা হলেন  মাওলানা ইউসুফ, মাওলানা আসলাম উদ্দিন আজহারী এবং মাওলানা খলিলুর রহমান। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন  মাওলানা সিরাজুল ইসলাম। ইফতার মাহফিল আয়োজনসহ সামাজিক-,মানসিক ,আর্থিক সর্বোপরি কায়িক পরিশ্রম দিয়ে যারা এত বিশাল সংখ্যক রোজাদারকে  উপস্থিত থেকে আপ্যায়িত করেছেন    তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন  সংগঠনের পরিচালক সামসুল ইসলাম ,কমিউনিটি ব্যক্তিত্ব মুহিবুর রহমান খান , জয়নুল ইসলাম ,শরফুল ইসলাম , শাকিল খান ,কামরুল হাসান সাহান ,বাপ্পী রাহমান , বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জাকির খান, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি খুশনুর রশিদ চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশনের অর্থ সম্পাদক সাঈদ চৌধুরী দিপু; বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক সবুজ চৌধুরী টিটু, মৌলভীবাজার এসোসিয়েশনের সভাপতি লায়েকুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুক্তা, সুনামগঞ্জ এসোসিয়েশনের সভাপতি প্রফেসার আতাউর রহমান, বিয়ানিবাজার এসোসিয়েশনের সভাপতি  ও  জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক নির্বাহি সহ সভাপতি আব্দুল মুমিত, সাধারণ সম্পাদক এজাজ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক নির্বাহি সহসভাপতি সাইদুন ফয়ছল, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক সহসভাপতি শাহাব উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন সাবেক সহসভাপতি এবং গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির চৌধুরী (লিটন), জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক সহসভাপতি জামাল উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক সাধারণ সম্পাদক শামীম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর তানভীর; জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক যুগ্ম সম্পাদক আমরুল ইসলাম,জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক সাংগঠনিক সম্পাদক আরাফাত বকসি সুমন, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক নির্বাহি সদস্য নজরুল আহমদ । বিয়ানিবাজার সমিতির সাবেক সভাপতি টুনু মিয়া, বিয়ানিবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ রহমান, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আনই মিয়া, এমপিপি ডলি বেগম এবং ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশনের সকল আহ্বায়ক কমিটির সদস্যরা। সংগঠক সাইদুন ফয়সাল জানান সিটিতে প্রতিটি মসজিদেই প্রতিদিন ইফতারের আয়োজন হচ্ছে, একই তারিখে একাধিক সংগঠনের ইফতার মাহফিলও হচ্ছে। তবে আল আবেদিন মসজিদে কমিউনিটির নেতৃত্ববৃন্দরা যেভাবে উপস্থিত হয়েছেন মনে হয়েছে সিলেট শহরের কোন জায়গায় উপস্থিত হয়েছি। ইউনাইটেড জালালাবাদই হলো ইউনাইটেড সিলেটের প্রতিচ্ছবি। তারুণ্যের প্রতিনিধি এবং দুইযুগের বেশী সময় থেকে টরেন্টোতে বসবাসরত অলিউর রহমান এবং আরাফাত বকসি সুমন একই সুরে নবাগতদের অংশ গ্রহন এবং স্বেচ্ছাসাবক হিসাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে মুন্সিয়ানার প্রশংসা করে বলেন, আগামীর কানাডার বাংলা কমিউনিটির নেতৃত্ব দেবেন এসব নবাগতরা। সংগঠনের আহবায়ক আখলাক হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,ইউনাইটেড জালালাবাদ হলো একটি বিশাল পরিবার  যেখানে এসে এক মোহনায় মিলিত হয়ে যায় ছোট বড় সব সামাজিক-রাজনৈতিক সংগঠন গুলো। এটাই হলো ইউনাইটেড জালালাবাদ জিটিএ ইনক এর সার্থকতা। https://www.youtube.com/watch?v=GupFh4n-07Y