ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

কাতালোনীয়ায় লীগ পরিবারের যৌথ বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৭:১৯ এএম

কাতালোনীয়ায় লীগ পরিবারের যৌথ বিজয় দিবস উদযাপন
[youtube]rDDaeg5TIJ8[/youtube] কাতালোনীয়া আওয়ামী যুবলীগ,বঙ্গবন্ধু পরিষদ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীনের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তা কোলমা আওয়ামীলীগের সভাপতি নাজমুল আলম শফিক,এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগ নেতা মুহিবুল হাসান কয়েস। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া ৪৯তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সান্তা কোলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান নাসিম,যুগ্ম সম্পাদক মিজানুর রহমান,যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.ছালাহ উদ্দিন,সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসান,সহ সভাপতি নুর মোহাম্মদ নুরু,বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি হানিফ শরিফ,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুহেল,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মির্জা আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া,উপদেস্টা আং গনি,উপদেস্টা গাজী মোহাম্মদ। আলোচনা সভায় বক্তারা শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাসহ বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের কারণে আজকের এই স্বাধীন বাংলাদেশ এবং লাল সবুজের পতাকা ।বক্তারা বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা প্রবাসে আওয়ামী লীগের রাজনীতি করি এবং বাংলাদেশেকে মনের মধ্যে লালন করে দেশের জাতীয় দিবস গুলাে পালন করে থাকি। সভায় বাংলাদেশ আওয়ামীলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানানো হয়। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মুকিত হোসাইন,সাবেল আহমদ,লিমন আহমদ বিজয়,মুবিন খাঁন,সুজাদুর রহমান,হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষ হয় মোনাজাতের মাধ্যমে,মোনাজাতে মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা,দু-লক্ষ সম্ভ্রম হারানো মা-বোন সহ ১৯৭৫এর ঘাতকদের বুলেটে নিহত জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।