ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের

করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুত কানাডা

প্রকাশিত: ০৮ মার্চ ২০২০, ০৭:১৫ পিএম

করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুত কানাডা
ডাক্তার মার্ক আফিলালো এর নেতৃত্বে পঞ্চাশ এর বেশী সিনিয়র ডাক্তারদের নিয়ে বিশেষ সভা চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনা ভাইরাস। এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের উপস্থিতি এখন অ্যান্টার্কটিকা ছাড়া আর সব মহাদেশেই। চীনের বাইরে এটি দ্রুতগতিতে ছড়াতে শুরু করেছে। বড় শহরগুলোতে যেখানে বহু মানুষের কাজ আর বসবাস- সেখানে এখন এই মহামারী বড় উদ্বেগের কারণ। করোনা ভাইরাস মোকাবেলায় ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি রয়েছে কানাডার। ক্যুইবেকের মন্ট্রিয়লে দুটি বড় হাসপাতালে করোনা ভাইরাস মোকাবেলায় সিনিয়র ডাক্তারদের পরামর্শে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ট্রিয়লের জিউশ জেনারেল হাসপাতালে পঞ্চাশ এর বেশী সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে করোনা ভাইরাস (কোভিড ১৯) আক্রান্তদের চিকিৎসার সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত মন্ট্রিয়লে করোনা ভাইরাস আক্রান্ত কাউকে চিহ্নিত করা যায় নি। কানাডা সরকারের দেয়া ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৭ মার্চ ২০২০ পর্যন্ত ৫৭ জন করোনা ভাইরাস আক্রান্ত বলে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ওন্টারিও প্রদেশে ২৮, ব্রিটিশ কলম্বিয়ায় ২৭ এবং ক্যুইবেকে ২ জন কে সম্ভ্যাব্য করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রান্ত যেকোন তথ্যের জন্যে ১-৮৩৩৭৮৪-৪৩৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সোশ্যাল সার্ভিসের উদ্যাগে মন্ট্রিয়লের জিউশ জেনারেল হাসপাতালের প্যাভেলিয়ন কে তে আলাদাভাবে চিকিৎসা করা হবে, যেটি ২০১৬ সালে বিশেষ ব্যবস্থায় তৈরি করা হয়েছে। জিউশ জেনারেল হাসপাতালের ইমার্জেন্সী বিভাগের প্রধান ডাক্তার মার্ক আফিলালো বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের হাসপাতাল খুব ভাল মানের প্রস্তুতি নিয়েছে। তবে আমাদের আশা কেউ যেন আক্রান্ত না হয় এবং তাদের হাসপাতালে আসতে না হয়। তবে আমরা প্রস্তুত এমনকি আমাদের প্রত্যাশার চেয়ে বেশী রোগী আসলেও। যেহেতু করোনাভাইরাসের এখনো কোনো প্রতিষেধক বের হয়নি- তাই জিউশ জেনারেল হাসপাতালের লক্ষ্য থাকবে কিভাবে লক্ষণগুলো কমানো যায়। রোগীদের আলাদা কক্ষে রাখা ও কর্মীদের সুরক্ষা পোশাক পরিধানের পরামর্শ দেয়া হয়েছে।