ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের

করোনার মাঝেও গতি আসছে, খোলছে বিভিন্ন প্রতিষ্ঠান

প্রকাশিত: ০২ মে ২০২০, ০৫:১৬ পিএম

করোনার মাঝেও গতি আসছে, খোলছে বিভিন্ন প্রতিষ্ঠান
প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি এখনও ফুরিয়ে যায়নি। শেষ হয়নি কোটি কোটি মানুষের বন্দিদশাও। কিন্তু এরই মাঝে সংক্রমণ ও মৃত্যু কমে আসায় কিছু দেশ স্বাভাবিক হতে শুরু করেছে; ধীরে ধীরে খুলে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য।দেশের অর্থনীতি সচর রাখতেই মূলত নেয়া হচ্ছে এ পদক্ষেপ। যে দেশটা থেকে শুরু হয়েছিল করোনা ভাইরাসের সংক্রমণ , তারাই শুরু করেছে প্রথম স্বাভাবিক জীবন। চীন: উহানে করোনার উৎপত্তি নিশ্চিত হওয়ার পরপরই বিশ্বে প্রথম দেশ হিসাবে লকডাউনে যায় চীন। বর্তমানে সংক্রমণ একক সংখ্যার ঘরে নেমে আসায় দেশটির বিভিন্ন শহরের বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। কিছু শহরের লকডাউন প্রত্যাহারও হয়েছে। পর্যটকদের প্রিয় বেইজিংয়ের নিষিদ্ধ নগরীও খুলে দেয়া হয়েছে। তবে দর্শনার্থীর সংখ্যা সীমিত রাখা এবং শরীর চেকআপের মতো কিছু বিধি-নিষেধ এখনও কার্যকর আছে। যুক্তরাষ্ট্র: চলতি সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অঙ্গরাজ্য আংশিকভাবে খুলে দেয়া হবে। যদিও দেশটির কিছু শহরে এখনও করোনার সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে; তারপরও অর্থনীতির চাকা সচল ও মানুষের স্বাভাবিক জীবন ফেরাতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। ভারত: ১৩০ কোটি মানুষের দেশ ভারতে লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। ৩ মে থেকে শেষ হওয়ার কথা থাকলেও করোনার লাগাম টানতে এই লকডাউন আগামী ১৭ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণার দেয়া হয়েছে। তবে কম ঝুঁকিপূর্ণ কিছু এলাকায় লকডাউনের বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। নতুন নতুন বেশ কিছু বিধি-নিষেধ চালু করেছে নরেন্দ্র মোদির সরকার। অস্ট্রেলিয়া: পূর্ব-নির্ধারিত সময়ের আগেই দেশজুড়ে জারিকৃত লকডাউন শিথিল করছে অস্ট্রেলিয়া সরকার। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আমরা দেশকে লেপের নিচে রাখতে পারি না। আমাদের সামনের দিকে অগ্রসর হওয়া দরকার। মালয়েশিয়া: সোমবার থেকে মালয়েশিয়ার অধিকাংশ ব্যবসা-প্রতিষ্ঠান চালুর অনুমতি দেয়া হয়েছে। তবে নাইটক্লাব কিংবা সিনেমা হলের মতো প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সিঙ্গাপুর: করোনার বিস্তার ঠেকাতে জারিকৃত লকডাউন আগামী ৫ মে থেকে শিথিল করার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। এর দুই সপ্তাহ পর ১৯ মে থেকে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটিতে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের সংখ্যা বাড়লেও অচলাবস্থা কাটাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র: সিএনএন।