ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ
সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ

করোনাভাইরাস আতঙ্কে 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস' বাতিল

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪২ পিএম

করোনাভাইরাস আতঙ্কে 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস' বাতিল
প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে বাতিল হলো এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC)। আগামী ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বের বৃহত্তম এ মোবাইল ফোন প্রদর্শনী। তবে বিটি, এলজি, নোকিয়া, সনি, ভোডাফোনের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভাইরাস সংকটের মধ্যে প্রদর্শনীতে অংশ না নেয়ার ঘোষণা দেয়ায় শেষ পর্যন্ত তা বাতিল করতে বাধ্য হয় আয়োজক(GSM)অ্যাসোসিয়েশন(GSMA)। জিএসএমএ’র প্রধান নির্বাহী জন হফম্যান এক বিবৃতিতে বলেন, আয়োজক দেশ ও বার্সেলোনার নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশের প্রতি যথাযথ সম্মান রেখে জানাচ্ছি যে, MWC বার্সেলোনা-২০২০ বাতিল করেছে GSMA। করোনাভাইরাস প্রাদুর্ভাবে ভ্রমণ বিষয়ক দুশ্চিন্তাসহ অন্যান্য পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ এই অনুষ্ঠানের আয়োজন অসম্ভব করে তুলেছে। বাৎসরিক এই মোবাইল ফোন প্রদর্শনীতে প্রতিবার উপস্থিত হয় বিশ্বের লক্ষাধিক মানুষ, যার মধ্যে অন্তত ছয় হাজার আসে চীন থেকে। বিশ্বের বড় বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেয়ায় অর্থনীতিতে যথেষ্ট গুরুত্ব রয়েছে এমডব্লিউসির। কিন্তু এ সপ্তাহের শুরুতেই অ্যামাজন, সনি, এলজি ইলেক্ট্রনিক্স, এরিকসন, ফেসবুক, চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল ও এনভিডিয়া জানায়, তারা এবারের প্রদর্শনীতে আসছে না। ডয়েচে টেলিকম বলছে, আন্তর্জাতিক অতিথিদের এত বড় জমায়েতে কর্মীদের পাঠানো হবে ‘দায়িত্বহীন’ একটি কাজ। ফরাসি টেলিকম গ্রুপ অরেঞ্জের প্রধান নির্বাহী স্টিফেন রিচার্ড জিএসএমএ’র চেয়ারম্যান। প্রদর্শনীতে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে তার প্রতিষ্ঠানও। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ওয়্যারড জানিয়েছে, স্প্যানিশ কর্তৃপক্ষের কাছে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারির অনুরোধ জানিয়েছিল জিএসএমএ, যেন তারা এ প্রদর্শনী বাতিল করতে পারে। সংবাদমাধ্যমটির মতে,GSMA যদি নিজেরাই অনুষ্ঠান বাতিল করে তাহলে ইনস্যুরেন্সেও তাদের ক্ষতি পোষাবে না। তার চেয়ে স্বাস্থ্য সতর্কতার কারণে যদি এটি বাতিল করতে হয়, সেটাই বরং লাভজনক হতো। প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। বুধবার চীনে এ ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন ২৪৪ জন, যা এখন পর্যন্ত একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৭ জন। হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১০ জন। চীনের মূল ভূখণ্ডে মোট মৃত্যুর সংখ্যা কমপক্ষে ১ হাজার ৩৫৫ জন। এছাড়া মধ্যে চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং ও ফিলিপাইনে দু’জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার হুবেইতে আরও ১৪ হাজার ৮৪০টি ভাইরাস সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে। ফলে প্রদেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ২০৬ জন। বিশ্বজুড়ে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ। সূত্র: বিবিসি, সিএনএন