সংযুক্ত আরব আমিরাত এর আল আইন এর কমিউনিটি ব্যক্তিত্ব এস.এম ফয়েজুল্লাহ ফয়েজ ইন্তেকাল করেছেন |
এস এম ফয়েজুল্লাহ আল আইনের সকলের প্রিয় ব্যক্তিত্ব ছিলেন । উনি জীবদ্দশায় বাংলাদেশ বন্ধু ফোরাম এবং বাংলাদেশ কালচার সেন্টার এর উপদেষ্টা, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম আল আইন কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
আজ দুপুর ১২:০১ মিনিটে স্থানীয় তাওআম হাসপাতালে উনি মৃত্যু বরণ করেন । বিকেল ৫টায় নামাজে জানাজার পর 'আল-ফুআ’ কবরস্থানে মরহুমকে দাফন করা হয় |
উল্ল্যেখ্য, এস এম ফয়জুল্লাহ গত ৩০ বছর ধরে আমিরাতের আল আইন শহরে প্রবাস জীবন কাটাচ্ছিলেন | ব্যক্তিগত জীবনে উনি খুব মিষ্টভাষী ও নম্র ভদ্র স্বভাবের ছিলেন | সবসময় তিনি বাংলাদেশি মানুষের দুঃখে কষ্টে পাশে থাকতেন।
বিভিন্ন সামাজিক ,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার সুবাদে বাংলাদেশী কমিউনিটির কাছে খুব প্রিয় ব্যক্তি হিসেবে উনি সুপরিচিত ছিলেন।
উনার মৃত্যুতে বাংলাদেশী প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে |
উনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আল আইন শ্রমিকদলের প্রচার সম্পাদক ও আল আইন বৃহত্তর চট্রগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক মো. হামিদুল হক ,সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিক , প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার সহ আরও অনেক প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ |
-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
আরও পড়ুন: