ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয়

প্রকাশিত: ৩১ মে ২০১৯, ০৯:৫৮ পিএম

ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয়
পাকিস্তানের সাথে ‘অপ্রত্যাশিত’ শব্দটি যমজ ভাই এর মতো। ৩১ মে শুক্রবার বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা এতটা ‘অপ্রত্যাশিত‘ হয়ে উঠবে, তা বোধ হয় ভাবেননি পাকিস্তানের সবচেয়ে বড় সমালোচকও। ‘অপ্রত্যাশিত‘ কে সঙ্গি করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জার পরাজয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে সরফরাজ আহমেদের দল।বিশ্বকাপে লড়াইটা প্রত্যাশিত। অথচ টেন্ট ব্রিজে শুক্রবারে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। ৭ উইকেটের বড় ব্যবধানে ম্যাচটি তারা হেরেছে । ২১৮ বল হাতে রেখে জিতেছে ক্যারিবীয়রা। এ নিয়ে টানা ১১ ওয়ানডেতে হারের লজ্জা দেখলেন সরফরাজরা। ওয়েস্ট ইন্ডিজের জয় আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল এক ইনিংস শেষ হতেই। লক্ষ্য মাত্র ১০৬ রানের। ছোট লক্ষ্য পেরোতে খুব বেশি সময় নষ্ট করেনি জেসন হোল্ডারের দল। ১৩.৪ ওভারেই পেয়েছে জয়ের তুমুল স্বাদ। এই ম্যাচে পাকিস্তানের যদি কিছুটা  প্রাপ্তি থাকে তা একমাত্র আমিরের ফর্মে  বোলিং। নিশ্চিত পরাজয়ের ম্যাচেও দলকে ভরসা দিয়েছেন শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া এই পেসার। ৬ ওভারে ২৬ রানের বিনিময়ে নিয়েছেন ৩টি উইকেট। টস হেরে ব্যাট করতে নেমে ক্যারিবীয় বোলারদের তোপে ২১.৪ ওভারেই ১০৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। বলের হিসেবে এটাই বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে বড় হার। এর আগে ১৯৯৯ বিশ্বকাপে ১৭৯ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছিল দলটি। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানেই অলআউট হওয়া ইনিংসটা বিশ্বকাপ ইতিহাসে পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে কম ৮৪ রানে অলআউট হয়েছিল তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে আরেকটি রেকর্ড করেছে পাকিস্তান। আজ নিয়ে এখনো পর্যন্ত ওয়ানডেতে টানা ১১ টি ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। যেটা তাদের ইতিহাসে টানা ম্যাচ হারার রেকর্ড। এর আগে ১৯৮৭ সালের অক্টোবর থেকে ১৯৮৮ সালের মার্চ পর্যন্ত টানা ১০টি ম্যাচ হেরেছিল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অসেন থমাস ৪টি এবং জেসন হোল্ডার ৩টি করে উইকেট নেন। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজ তাদের ব্যাটিং ইনিংস এ শুরুতেই সেই হোপ এবং ড্যারেন ব্রাভোর ইউকেট হারালেও নিকোলাস পুরাণ এবং ক্রিস গেইল এর বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৩ওভার ৪বলেই সহজে টার্গেটে পৌছে যায় ক্যারিবিয়রা। ক্রিস গেইল ৩৪ বল খেলে ৫৪ রান এবং নিকোলাস পুরাণ ১৯ বল খেলে ৩৪ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে ৬ ওভার বল করে ৩টি উইকেটই নেন মোহাম্মাদ আমির। সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ টস : ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান : ১০৫/১০, ২১.৪ ওভার (বাবর আজম ২২, ফখর জামান ২২, ওয়াহাব রিয়াজ ১৮; ওসেন থমাস ৪/২৭, জেসন হোল্ডার ৩/৪২) ওয়েস্ট ইন্ডিজ : ১০৮/৩, ১৩.৪ ওভার (ক্রিস গেইল ৫৪, নিকোলাস পুরাণ ৩৪; মোহাম্মাদ আমির ৩/২৬) ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : ওসেন থমাস। ক্রিকেট বিশ্বে ছক্কার রাজা গেইল https://52banglatv.com/2019/05/9055/