ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।
রবিবার সকাল দশটায় সালালাহ হতে মাস্কাটগামী সড়কের আল তামরিত এলাকায় দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তাদের লাশ পুলিশ উদ্ধার করে সালালাহ একটি হাসপাতালের মর্গে রেখেছে।
নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। তারা হলেন- পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের জাহেদ(৪২), সরফভাটা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার সালাউদ্দিন(৪০) ও বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামের আবছার(৪৫)।
নিহতরা মাস্কাট মডার্ণ রোজ ট্রেডিং ইন্টারপ্রাইজ এল এল সি নামক একটি কোম্পানির পর্দার সেকশনে চাকরি করতেন।
কোম্পানিটির সত্ত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তারা রাজাধানী থেকে ১ হাজার কিলোমিটার দূরে সালালাহ নামক অপর এক সিটিতে পর্দার কাজ করতে এক সপ্তাহ পূর্বে গিয়েছিলেন। কাজ শেষ করে ভোর সকালে মাস্কাটে ফিরছিলেন। পথে তামরিত নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক থেকে অনেক দূরে সড়কে পড়ে। ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। নিহতদের মধ্যে গাড়ির চালক জাহেদ আমার আপন ভাগিনা ‘
সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে পুলিশ লাশ উদ্ধার করে সালালা‘র একটি হাসপাতালের মর্গে রেখেছে। কাল সোমবার মাস্কাটে নিয়ে আসার কথা রয়েছে। ওমানস্থ বাংলাদেশ দূতাবাস লাশ দেশে পাঠানোর জন্য সকল প্রকার সহযোগিতা করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।
এ ঘটনায় ওমানে বাংলাদেশী কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাঙ্গুনিয়ার বাসিন্দা ওমান প্রবাসী মোজাহিদুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে সালাউদ্দিন ছিলেন খুবই সাংগঠনিক ব্যক্তি। দেশে ও ওমানে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত।
-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
আরও পড়ুন: