ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

এমপি ইসরাফিল আলম আর নেই

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ০৪:৫৯ পিএম

এমপি ইসরাফিল আলম আর নেই
লাইফ সাপোর্টে থাকা নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য  ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এমপি ইসরাফিলের চাচাত ভাই এম এ হেলাল। তিনি জানান, এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এমপি ইসরাফিল রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা জয় করে ফিরলেও তার কিডনি ও ফুসফুসে জটিলতা ছিল। এ জটিলতাগুলো নিয়ে তিনি ফের হাসপাতালটিতে ভর্তি হন। আজ সোমবার ভোরে তিনি মারা গেছেন।