ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

এক দিনের জন্য সচিবালয়ের আন্দোলন স্থগিত

প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১০:৫৫ পিএম

এক দিনের জন্য সচিবালয়ের আন্দোলন স্থগিত

আন্দোলনকারী সচিবালয় কর্মচারীদের দাবি মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরা হবে, এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই আলোচনাকে সুচারুরূপে এগিয়ে নিতে বুধবার (২৮ মে ২০২৫) সকাল ১০টা পর্যন্ত আন্দোলন সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীরা।

মঙ্গলবার (২৭ মে) সচিবদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ের আন্দোলনকারীদের পক্ষ থেকে আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, “আমরা কয়েকজন সচিব মিলে আন্দোলনরত কর্মচারীদের কথা শুনেছি। আমরা সবাই সরকারের কর্মচারী। সরকার একটি আইন করেছে, আর তারা তাতে সংক্ষুব্ধ হয়ে এর বাতিল দাবি করছে। আমরা তাদের বক্তব্য সংক্ষেপে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আগামীকাল উপস্থাপন করবো। পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।”

তিনি আরও জানান, “আলোচনার স্বার্থে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি বুধবার সকাল ১০টা পর্যন্ত স্থগিত রেখেছেন।” এর আগে মঙ্গলবার বিকাল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ভূমি সচিব নিজে। সভায় আরও পাঁচজন সচিব এবং আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের নেতৃত্বে জরুরি বৈঠকে বসেন কয়েকজন সচিব। সেখানে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই বৈঠক থেকেই ভূমি সচিবকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয় এবং সেই অনুযায়ী পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এর প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আন্দোলনে নেমে আসেন।

এই আন্দোলনের মধ্যেই গত রবিবার সন্ধ্যায় সরকার আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশটি জারি করে। এরপর থেকে আজ পর্যন্ত টানা চার দিন সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিচ্ছেন বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী।

বিক্ষোভ ঘিরে মঙ্গলবার সচিবালয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। প্রধান ফটকে মোতায়েন করা হয় সোয়াট টিম, পাশাপাশি উপস্থিত ছিল বিজিবি ও র‍্যাব সদস্যরাও। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর এতো কড়াকড়ির মধ্যেও কর্মচারীরা সচিবালয়ের ভেতরে বিক্ষোভ চালিয়ে যান। তবে বেলা একটা পর্যন্ত সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও, কর্মসূচি শেষ হলে তাদের দুপুর একটার পর সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।