মহামারী করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনে যেসব প্রতিষ্ঠান তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করেছে তার মধ্যে অন্যতম চীনা কোম্পানি সিনোফার্ম।তারা যৌথভাবে আবুধাবির স্বাস্থ্য অধিদপ্তর-সেহা এবং গ্রুপ-ফরটিটু নামের একটি কোম্পানি এই পরীক্ষা শুরু করেছে।
সংযুক্ত আরব আমিরাতে দুইশর বেশি দেশের নাগরিক থাকায় তৃতীয় দফার পরীক্ষার জন্য আবুধাবিকে বেছে নিয়েছেন গবেষকরা। কোভিড ১৯ ভ্যাকসিন তৃতীয় দফায় সফল হলে সেই টিকার অনুমোদন দেয়া হয়ে থাকে।
আবুধাবি এবং আল আইন শহরে পরীক্ষায় অংশ নিতে সাত হাজারের বেশি স্বেচ্ছাসেবী নাম তালিকাভুক্ত করেছেন। সবমিলিয়ে ১৫ হাজার মানুষের ওপর পরীক্ষা করানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। দেশটিতে প্রথম টিকা নিয়েছেন দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান।
সেখানে অভিবাসী হিসাবে প্রথম ভ্যাকসিন নিয়েছেন বাংলাদেশি তরুণ রাহাত আহমেদ রাফি। তারুণ্যদ্বিপ্ত একজন মানবিক রাহাত আহমেদ রাফি করোনা কালে দেশের বাইরে বাংলাদেশকে আলোকিতভাবে তুলে ধরেছেন। বাংলাদেশের সিলেটে জন্মগ্রহন করা রাফি সম্প্রতি ৫২বাংলাকে একান্ত সাক্ষা্রকারে জানিয়েছে করোনাকালে মানবিক এই কাজে এগিয়ে আসার গল্প। সাক্ষাৎকার নিয়েছেন আরব আমিরাত প্রতিনিধি মাছুম চৌধুরী।
[youtube]Rb5hyJCxpHg[/youtube]
-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
আরও পড়ুন: