ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

এইচএসসিতেও পাসের হারে ধস, দুই দশকের মধ্যে সর্বনিম্ন

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০২:১১ পিএম

এইচএসসিতেও পাসের হারে ধস, দুই দশকের মধ্যে সর্বনিম্ন
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫৮ দশমিক ৮৩ শতাংশে, যা গত দুই দশকের মধ্যে সবচেয়ে কম। দ্বাদশ শ্রেণি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে থাকা শিক্ষার্থীদের মধ্যে ৬৯ হাজার ৯৭ জন জিপিএ–৫ পেয়েছে, যা মোট উত্তীর্ণের ৯ দশমিক ৫ শতাংশ। এর আগে ২০২৪ সালে এই পরীক্ষায় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ এবং ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ–৫ পেয়েছিল। অর্থাৎ, এক বছরে পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ পয়েন্ট, আর জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ৭৬ হাজার ৮১৪ জন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বোর্ড চেয়ারম্যানরা নিজ নিজ কার্যালয়ে বসে ফল প্রকাশ করেন। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাচ্ছে। গত বছরের রাজনৈতিক অস্থিরতা এবং নতুন প্রশাসনের অধীনে খাতা মূল্যায়ন পদ্ধতি বদলে যাওয়ায় মাধ্যমিক পরীক্ষাতেও একই চিত্র দেখা গিয়েছিল। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। কোভিড–১৯ পরবর্তী সময়ে ২০২৩ সালে প্রথমবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়। তবে ২০২৪ সালে সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়ার পর ছাত্র–জনতার আন্দোলন এবং সরকার পতনের ঘটনাপ্রবাহে বাকিগুলো নেওয়া সম্ভব হয়নি। ২০২২ সালের এইচএসসি পরীক্ষা মহামারী ও বন্যার কারণে বিলম্বিত হয়ে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয়। তখন পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ, জিপিএ–৫ পেয়েছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। ২০২১ সালের সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষায় পাস করেছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ, জিপিএ–৫ পেয়েছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। ২০২০ সালে মহামারীর কারণে পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসি ফলের ভিত্তিতে সবাইকে পাস দেখানো হয়, তখন জিপিএ–৫ পেয়েছিল ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। ২০১৯ সালে পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ, জিপিএ–৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ জন। ২০২০ সালে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের যে অভিজ্ঞতা হয়েছিল, তা ২০২৪ সালে আংশিকভাবে কাজে লাগে। যেসব বিষয়ে পরীক্ষা হয়নি, সেগুলোর নম্বর এসএসসির ফলের সঙ্গে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে নির্ধারণ করা হয়। রাজধানীর ইডেন কলেজের সহযোগী অধ্যাপক ফাহমিদা বলেন, “গ্রেস মার্ক দেওয়ার সংস্কৃতি অনেকদিন ধরেই চালু ছিল। পরীক্ষকদের মানসিকতার ওপরই তা নির্ভর করত। অনেকে মায়া করে ৩১ বা ৩২ পাওয়া শিক্ষার্থীদের নম্বর বাড়িয়ে দিতেন। এখন যদি বোর্ড থেকে গ্রেস মার্ক না দিতে বলা হয়, তাহলে পাসের হার ও জিপিএ–৫ কমে যাওয়া অস্বাভাবিক নয়।” আগের সরকারের সময়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা থাকলেও এবার তা হয়নি। বরং ঢাকা বোর্ডে সংবাদ সম্মেলন করে সব বোর্ডের সার্বিক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। মোট পরীক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান এবার সারা দেশের ৯ হাজার ৩০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। শতভাগ পাস প্রতিষ্ঠান কমেছে, বেড়েছে শূণ্য পাস প্রতিষ্ঠান এবার সারা দেশে ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। গত বছর এই সংখ্যা ছিল ১ হাজার ৩৮৮টি। অর্থাৎ এক বছরে শতভাগ পাসকারী প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১ হাজার ৪৩টি। অপরদিকে ২০২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। যা গত বছর ছিল মাত্র ৬৫টি। 🔹 এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল ২০২৫
  • মোট পরীক্ষার্থী: ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন
  • পাস করেছে: লাখ ২৬ হাজার ৯৬০ জন
  • সার্বিক পাসের হার: ৫৮.৮৩%
বোর্ডভিত্তিক ফলাফল
  • সাধারণ শিক্ষা বোর্ড: পাস ৫৭.১২%, জিপিএ–৫ ৬৩,২১৯ জন
  • মাদ্রাসা বোর্ড: পাস ৭৫.৬১%, জিপিএ–৫ ,২৬৮ জন
  • কারিগরি বোর্ড: পাস ৬২.৬৭%, জিপিএ–৫ ,৬১০ জন
লিঙ্গভিত্তিক ফলাফল
  • ছাত্র: পাস ৫৪.৬০%, জিপিএ–৫ ৩২,০৫৩ জন
  • ছাত্রী: পাস ৬২.৯৭%, জিপিএ–৫ ৩৭,০৪৪ জন
🔹 ফল জানার উপায়
  1. ওয়েবসাইটে: www.educationboardresults.gov.bd
    • রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট সংগ্রহ।
  2. বোর্ডভিত্তিক রেজাল্ট: www.dhakaeducationboard.gov.bd
    • প্রতিষ্ঠানের EIIN দিয়ে ইনস্টিটিউটভিত্তিক রেজাল্ট।
  3. এসএমএসে ফল জানতে:HSC <space> বোর্ডের সংক্ষিপ্ত নাম <space> রোল <space> বছর <space> পাঠাতে হবে 16222 নম্বরে।