ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

ঈদের আনন্দ নেই লেবানন প্রবাসী বাংলাদেশিদের

প্রকাশিত: ২৩ মে ২০২০, ০৬:৫৬ পিএম

ঈদের আনন্দ নেই লেবানন প্রবাসী বাংলাদেশিদের
করোনা ভাইরাসের কারণে বেকারত্ব ও টানা লকডাউনে ঘরবন্দি লেবাননে থাকা প্রায় দেড় লাখ প্রবাসী বাংলাদেশি। আর আগামী কালই মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। কিন্তু বৈশ্বিক এ মহামারীর ছোবলে এবার প্রবাসীদের মনে কোনো আনন্দ-উদ্দীপনা নেই, নেই উৎসব করার প্রস্তুতি। লেবাননের এবারের ঈদটা হবে একেবারেই ভিন্ন রকম। ঈদকে সামনে রেখে করোনা প্রতিরোধে ২৩ মে থেকে ৭ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। এদিকে করোনার কারণে কর্মহীন হয়ে দিন পার করছে দেড় লাখ প্রবাসী বাংলাদেশি। লকডাউন চলাকালে কিছু সময় অনেকের কাজ চললেও বেতন পাননি। বন্ধ রয়েছে দেশটির ছোট-বড় অনেক কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠান। একদিকে চলছে নিজেদের উৎসববিহীন ঈদ প্রস্তুতি; অন্যদিকে আছে পরিবারের জন্য বাড়তি কিছু টাকা পাঠানোর তাড়া। আসন্ন ঈদকে সামনে রেখে লেবানন প্রবাসী কয়েকজন বাংলাদেশির সাথে কথা বলেন এই প্রতিবেদক। এর মধ্যে সাঈদা এলাকার প্রবাসী মোঃসালমান আহমদ বলেন, প্রতিবছর ঈদকে ঘিরে পরিবারের জন্য যে পরিমাণ টাকা পাঠাতাম, এবার তার তিনভাগের একভাগও দিতে পারছি না। লকডাউনের কারণে বাসায় দুমাস ধরে বন্দি হয়ে আছি। খেয়ে না খেয়ে অনেকে রোজা পালন করছি। এমন পরিস্থিতিতে যে পড়তে হবে- তা আমরা কোনোদিন ভাবিনি। আলজিয়া এলাকার প্রবাসী পেট্রোল পাম্পের কাজের শ্রমিক শাহিন আহমদ জানান, করোনায় কমে গেছে আয়। এমন পরিস্থিতির মধ্য দিয়েও পরিবারের জন্য যতটুকু সম্ভব ঈদের জন্য টাকা পাঠিয়েছি। অনেকটা একই সুরে বলেন আলাইন এলাকার প্রবাসী মোঃশানুর মিয়া । এ ব্যাপারে বাংলাদেশ সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।