২০২৬ সালে রোজা শেষে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের সম্ভাব্য সময়সূচি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে।
আল জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখাটা কঠিন হতে পারে। তাঁর হিসাবে, রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং মাসটি ৩০ দিন চলতে পারে।
এ ক্ষেত্রে যদি রোজা ৩০ দিন পূর্ণ হয়—যেমনটা বর্তমানে অনুমান করা হচ্ছে—তবে আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ঈদের ছুটিতে রমজানের ৩০তম দিনটিও যুক্ত হবে। এতে দেশটির মানুষ ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত চার দিনের ছুটি পেতে পারেন। এরপর ২৩ মার্চ (সোমবার) থেকে আবার নিয়মিত কার্যক্রম শুরু হবে।
আল জারওয়ান আরও বলেন, ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হওয়ার আশঙ্কা রয়েছে। হিসাব বলছে, রোজা ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হয়ে ৩০ দিন চলবে।
পবিত্র ঈদুল ফিতর ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম বড় ধর্মীয় উৎসব। এদিন ঈদের নামাজের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর পরিবার–পরিজনের সঙ্গে সময় কাটানো, দান–খয়রাত এবং নানা সামাজিক আয়োজন হয়ে থাকে।
যদি পর্যবেক্ষণমূলক হিসাব সঠিক প্রমাণিত হয়, তবে প্রথম শাওয়াল—অর্থাৎ ঈদুল ফিতরের দিন—২০২৬ সালের শুক্রবার, ২০ মার্চই হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে আমিরাতের চাঁদ দেখা কমিটি নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে।
-
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব
-
আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন