ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ইস্টহ্যান্ডস'র আয়োজনে লন্ডনে বাগান প্রেমীদের মিলন মেলা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম

ইস্টহ্যান্ডস'র আয়োজনে লন্ডনে বাগান প্রেমীদের মিলন মেলা
লন্ডনের টাওয়ার হ্যামলেট্‌স ও নিউহ্যাম এলাকায় বসবাসরত বাগান প্রেমিদের মিলন মেলা বসেছিল। শুক্রবার ১৫ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের একটি হলে এ মিলন মেলার আয়োজন করে আন্তজার্তিক চ্যারিটি সংস্থা ইষ্টহ্যান্ডস ইণ্টারন্যাশনাল চ্যারিটির সংস্থা। বাগান নিয়ে সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শনের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে ইস্ট হ্যান্ডস এর চেয়ারম্যান নবাব উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক আসম মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর স্পিকার কাউন্সিলর জাহেদ বক্স চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট একরামুল কবির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজম খান, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দেলোয়ার হোসেন, ট্রাস্টি ও আর্থিক পরামর্শকারী বাবলুল হক ও তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল। এছাড়া সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে অংশ নেন, জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস এর সংবাদ পাঠক ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সাংবাদিক সালেহ আহমদ, প্রথম নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু, ট্রাস্টী, ট্রেনিং সেক্রেটারি ও সাংবাদিক ইমরান আহমেদ, সাংবাদিক আলাউর রহমান শাহীন, ইস্টহ্যান্ডসের দূত ও সাংবাদিক পলি রহমান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহকারী ট্রেজারার মোঃ আবদুল কাইয়ুম, বিডিনিউজ২৪ এর সম্পাদক বিশ্বজিৎ দাশ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কমিউনিকেশন সেক্রেটারি মো আবদুল হান্নান। প্রকল্প সমন্বয়কারী দায়িত্বে ছিলেন রুমানা রাখী । টাওয়ার হ্যামলেটস এবং নিউহ্যাম কাউন্সিলের ২৮ জন বাসিন্দা তাদের নিজস্ব বাগানে সবজি চাষ এবং অন্যকে উৎসাহিত করার জন্য তাদেরকে গার্ডেনিং  চ্যাম্পিয়ন হিসাবে পুরস্কার এবং সার্টিফিকেট দেয়া হয়। তারা হলেন- মুমিন খান, মোহাম্মদ নুরুল হক লালা মিয়া. শাহীন আহমেদ, সৈয়দ নুরুল ইসলাম, সৈয়দা রুকসানা ইসলাম, জোবেরা খাতুন, সুলতানা চৌধুরী, ফারুক মিয়া, আজম খান, সাঈদ চৌধুরী (শোবুজ), আব্দুল ওয়াদুদ তুহিন, জাহিদুল হক, আবুল কালাম, আজাদ খান, হারুন মিয়া, শাহজাহান, মোঃ মারুফ মিয়া, শাবুল চৌধুরী, জনাব হাবিবুর রহমান, গাজী হাসান আব্দুল লতিফ, রেজাউল করিম মৃধা, আব্দুল সালাম শেখ, আনোয়ারা খানম শেখ, আনোয়ারা বেগম, মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, লিটন হোসেন, আবুল হাসনাত ও মুসাদ্দিক ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিলেতের যান্ত্রিক জীবনে শত ব্যস্ততার মাঝেও যারা যে সকল মানুষ নিজেদের বাড়ির ফ্রন্ট কিংবা বেক গার্ডেনে এবং ছাদের উপর দেশি বিদেশি শাক সবজি চাষ করেন সেটা সবার মানসিক ও শারীরিক প্রশান্তি। পরিবশের ভারসাম্য রক্ষায় বাগানের গুরুত্ব অপরিসীম বলে জানান বক্তারা। বক্তারা ইস্ট হ্যান্ডস এর এমন আয়োজনের ভুয়সি প্রশংসা করেন। অনুস্টানে টাওয়ার হ্যামলেটেস ও নিউহাম কাউন্সিলের বাগান প্রেমীদের হাতে এওয়ার্ড প্রদান করা হয়। বাগান প্রেমিদের এই অনুস্টানের সহযোগিতায় ছিল ন্যাশনাল লটারি ফান্ড।