বীর মুক্তিযোদ্ধা, বাম রাজনীতিবিদ, লেখক ও সাংবাদিক ইসহাক কাজল বাংলাদেশ এবং যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটিতে একটি উজ্জ্বল নাম।
আশির দশকের এই সাংবাদিক ও লেখক এর প্রকাশিত বই ১৬টি। ২০১৩ সালে প্রবাসে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান যুক্তরাজ্যবাসী লেখক ও সাংবাদিক ইসহাক কাজল।যুক্তরাজ্যের প্রাচীনতম সাপ্তাহিক জনমতের পলিটিকাল এডিটর হিসাবে তিনি দীর্ঘ দিন কাজ করেছেন।
ভালো মনের বিশিষ্ট মানুষটির জন্ম ১৯৪৮ সালের ২৮ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ব্রাহ্মণঊষার গ্রামে। পিতা মোহাম্মদ আমজদ উল্লাহ ও মা সায়রা বিবি। ইসহাক কাজল চার সন্তান ( তিন মেয়ে ও এক ছেলে) এর জনক।
তিনি ব্যক্তিগত জীবনে খুব বিনয়ী এবং বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের আদর্শিক চিন্তায় খুব স্বচ্ছ এবং স্পষ্টবাদি ছিলেন। ইস্ট লন্ডনের সামাজিক সাংস্কৃতিক সভা সেমিনার উৎসবে তার স্বপ্রাণ উপস্থিতি সকলকে প্রাণীত করতো।
১০ ফেব্রুয়ারী সোমবার লন্ডনের স্থানীয় সময় সাড়ে ৫টায় লন্ডনের কুইন্স হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
প্রয়াত ইসহাক কাজলের স্মৃতির প্রতি শ্রদ্ধা রাখে ৫২বাংলা টিভির নিবেদন-
ইসহাক কাজল: ‘নও ছবি, নও তুমি ছবি’
পর্ব: এক
সম্পাদনা আনোয়ারুল ইসলাম অভি , ভিডিও সম্পাদনা শাব্বির আহমেদ পরাগ।
[youtube]AXqum5Ib6kY[/youtube]
গুণী ইসহাক কাজল কে ৫২বাংলা টিভি তাদের বর্ষপুর্তি অনুষ্ঠানে -‘৫২বাংলা লাইফ টাইমি এচিভম্যান্ট এওয়ার্ড-২০১৯’ প্রদান করে।
[youtube]7It0-oQfZnU[/youtube]
‘৫২বাংলা লাইফ টাইমি এচিভম্যান্ট এওয়ার্ড-২০১৯’ প্রদান অনুষ্ঠানে ইসহাক কাজলে বক্তব্য-
[youtube]lCzqcSuHdxo[/youtube]
All Copy Rights: 52banglatv
-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
আরও পড়ুন: