ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

ইলবার্ট বিল ও বর্তমান বাস্তবতা

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ১২:২৯ এএম

ইলবার্ট বিল ও বর্তমান বাস্তবতা
ব্রিটিশ ভারতে বিতর্কিত ইলবার্ট বিল কেন লর্ড রিপনকে সংশোধন করতে হয়েছিল, তার পেছনেও আছে লজ্জাজনক ইতিহাস! ভাইসরয় লর্ড রিপন ভারতীয় ইতিহাসবিদদের নিকট যথেষ্ট সম্মানের পাত্র। তাঁর ১৮৮৪ সালে প্রবর্তন করা 'Local self Govt' অর্থাৎ স্বায়ত্তশাসন এখনও ভারতবর্ষে পঞ্চায়েতরাজ নামে সমধিক জনপ্রিয়। সেই লর্ড রিপন ১৮৮৩ সালে ইলবার্ট বিল এনে ভারতীয় ও ব্রিটিশ নাগরিকদের বিচারের ক্ষেত্রে "সমতা" আনতে চেয়েছিলেন। আগে কোনও ভারতীয় বিচারক কোনও ব্রিটিশ নাগরিকের(অভিযুক্তের) বিচার করার অধিকারী ছিলেন না! লর্ড রিপন ইলবার্ট বিলের মাধ্যমে আইন প্রণয়নপূর্বক সেই বৈষম্য দূর করতে চেয়েছিলেন। কিন্তু বিলের বিরুদ্ধে গর্জে ওঠেন ব্রিটিশ নাগরিকরা! বিশেষত, ব্রিটিশ মহিলারা! কারণ, ইতিপূর্বে কতিপয় ব্রিটিশ মহিলা কতিপয় ভারতীয় পুরুষদের দ্বারা বলাৎকারের শিকার হয়েছিলেন এবং তাঁরা আতঙ্কিত ছিলেন, বিলটি আইনে পরিণত হলে ভারতীয় বিচারকদের নিকট থেকে তাঁরা "ন্যায় বিচার" পাবেন না! ফলে, তীব্র প্রতিরোধের মুখে পড়ে লর্ড রিপনকে বিলে সংশোধনী আনতে হয়েছিল! সংশোধনীতে বলা হয়েছে, ব্রিটিশ নাগরিকদের (অভিযুক্তদের) বিচারের ক্ষেত্রে জুরি বোর্ড গঠন করা হবে ও সেই বোর্ডে কমপক্ষে ৫০শতাংশ ব্রিটিশ সদস্য থাকতে হবে। ২৫ জানুয়ারি,১৮৮৪ সালে বিলটি লেজিসলেটিভ কাউন্সিলে পাশ হয় ও ১লা মে,১৮৮৪ সালে তা কার্যকর হয়। এতে দেখা গেল যে, ব্রিটিশ শাসনেও এক শ্রেণির বিচারকের বিরুদ্ধে "পক্ষপাতিত্ব" করার অভিযোগ ওঠেছিল ও সংশ্লিষ্ট আইন প্রনয়ণের সময় তা ভারতে বসবাসকারী ব্রিটিশ জনগণের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল! বর্তমান প্রেক্ষিতেও, অর্থাৎ বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিতর্কে গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও গত কাল অর্থাৎ ৩০ সেপ্টেম্বর, বুধবার, লক্ষ্ণৌয়ের বিশেষ সিবিআই আদালত যে রায় প্রদান করেছে, তাতে একটি জনগোষ্ঠী তীব্র অসন্তুষ্ট! বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ বিচারের নামে এই রায়কে "প্রহসন" বলে আখ্যায়িত করেছেন! "পক্ষপাতিত্ব"-এর অভিযোগে বিচারব্যবস্থার প্রতি একটি জনগোষ্ঠী যখন আস্থা হারাতে বসেছেন, তখন গুরুত্ব অনুসারে জুরি বোর্ড গঠন করে সেই বোর্ডে অন্তত ৫০ শতাংশ সদস্য সেই আস্থা হারানো মুসলিম জনগোষ্ঠী থেকে অন্তর্ভুক্তির দাবি কি অযৌক্তিক হবে? সাচার কমিশনের রিপোর্টে মুসলিমদের প্রতি অসাম্য ও বঞ্চনা নিরসনে সরকারি নিযুক্তির সময় ইন্টারভিউ বোর্ড/সিলেকশন বোর্ড, মুসলিম অধ্যুষিত থানা ইত্যাদিতে মুসলিম প্রতিনিধি রাখার সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী ড০ মনমোহন সিং তাঁর পনেরো দফায় তা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিভিন্ন সরকারি নিযুক্তির ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ড/সিলেকশন বোর্ডে মুসলিম এক্সপার্ট, বিভিন্ন মুসলিম অধ্যুষিত থানায় কমপক্ষে একজন মুসলিম আধিকারিক রাখার ব্যবস্থা সেই পনেরো দফা কার্যসূচির অন্তর্ভুক্ত। তাই, কোনও বিচারাধীন মামলায় দুটি সম্প্রদায় যখন সরাসরি সংশ্লিষ্ট, তখন উভয় সম্প্রদায় থেকে সমসংখ্যক বিচারক-এর প্যানেল তৈরি করে বিচার কার্য সম্পন্ন করা হোক। প্যানেলের নিরপেক্ষতা রক্ষার লক্ষ্যে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিও অন্তর্ভক্ত করা সময়ের দাবি। না-হলে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় "ন্যায়" থেকে এভাবেই বঞ্চিত হতে থাকবেন বার বার! ০১.১০.২০২০ বৃহস্পতিবার লেখক: কবি,গবেষক ও শিক্ষাবিদ । প্রকাশক, দৈনিক নববার্তা প্রসঙ্গ। করিমগঞ্জ। অসম। আরও পড়ুন: https://52banglatv.com/2020/09/22670/