ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ইতালীতে বর্ণাঢ্য আয়োজনে  চ্যানেল এস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ০১:৩৭ এএম

ইতালীতে বর্ণাঢ্য আয়োজনে  চ্যানেল এস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ইউরোপের জনপ্রিয়  স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল এস দর্শক ফোরাম ইতালীর আয়োজনে বর্ষপূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারাস্থ রসই রেস্টুরেন্টের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয় বর্ষপূর্তি। বর্ষপূর্তির আয়োজনে ছিল কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চ্যানেল এস দর্শক ফোরাম ইতালীর সভাপতি মাফিজুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইন উদ্দিন হাসানের পরিচালনায় প্রধান উপদেষ্টা অলি উদ্দিন শামীমের সার্বিক তত্ত্বাবধায়নে শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত, মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ নিরবতা পালন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চ্যানেল এস এর ইতালী প্রতিনিধি মিনহাজ হোসেন  শুভেচ্ছা জানাতে আসা উপস্থিত সকল অতিথি এবং গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার সহযোগিতা কামনা করেন। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা প্রেসক্লাব ইতালীর, সাধারণ সম্পাদক ও ৭১টেলিভিশনের ইতালী প্রতিনিধি লাবণ্য চৌধুরী, এনটিভির ইতালী প্রতিনিধি আফজাল হোসেন রোমান, ইন্ডিপেনডেন্ট টিভির ইতালী প্রতিনিধি ইউসুফ আলী, ৫২বাংলা টিভি ইতালীর প্রতিনিধি  মেহেনাস তাব্বাসুম শেলি, টোয়েন্টি টু ওয়ান নিউজের সম্পাদক খান সোহাগ, বাংলাদেশ সমিতি ইতালী সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলা কমিউনিটির প্রবীন ব্যাক্তি কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সহ সভাপতি আব্দুর রউফ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান, তথ্য ও গবেষনা সম্পাদক শাহজাহান মুন্সী লাবু, সদস্য আব্দুর রশিদ, শাখাওয়াত হোসেন শাখন, শোহেল খান, যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ইতালী মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদিকা সিমু অনন্যা, শ্রমিক লীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, রোম মহানগর আওয়ামী লীগের, সাংগঠনিক সম্পাদক সানি মোহাম্মদ, ইতালী বি এন পি সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, সাবেক সভাপতি শাহ্ মোঃ তাইফুর রহমান ছোটন, সহ সভাপতি সাজ্জাদুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়ের আমহেদ এছাড়াও  শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন  যুবদল ইতালী শাখা নেতৃবৃন্দেদের মধ্যে পাবেল আহমেদ তুহিন, মাহমুদুল হাসান, তাজুল ইসলাম, খান রবিন, বাংলাদেশ সমিতি ইতালী প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী মোজাম্মেল হোসেন মোল্লা, জালালাবাদ এসোসিয়েশন ইতালী নির্বাচন কমিশনার মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক আরিফিন, সম্মানিত সদস্য আরমান উদ্দিন স্বপন, মুন্সীগঙ্জ বিক্রমপুর সমিতি ইতালী সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, ইতাল বাংলা সম্মনয় ও উন্নয়ন সমিতি, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী সভাপতি লায়লা শাহ্, সাধারণ সম্পাদক সৈয়দ শামীমা জামান, নার্গিস আক্তার, পরশমনি, সুলতানা নিগার মিতা, রোকেয়া আক্তার, মহিলা সংস্থা ইতালীর সাংগঠনিক সম্পাদক রিমা আক্তার, কোষাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, প্রচার সম্পাদিকা ফারিয়া আঁখি, রোম বিডি স্পোটিং ক্লাবের সাবেক সভাপতি ওমর ফারুক, সভাপতি নজরুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট সিটি ক্লাব ইতালী সভাপতি নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ রায়হান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফজলুল হক ভুট্টো, আল আমিন খান, ফারুক চৌধুরী, ন্যাশনাল কাফ সার্ভিসের মিজানুর রহমান মাহবুব সহ আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্যেতে বলেন, চ্যানেল এস টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউরোপ তথা বিশ্বে ছড়িয়ে থাকা চ্যানেলটির সংশ্লিষ্ট সকল কলা কুশলী, পাঠক-পাঠিকা, সাংবাদিকসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তারা আরো বলেন, চ্যানেল এস যাত্রালগ্ন থেকে বর্তমান ও আগামীর পথচলায় ইউরোপের সংবাদ মাধ্যমে আরো অগ্রণী ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে নানা ভাবে অবদান রাখায় নেতৃবৃন্দকে সম্মাননা পদক ক্রেষ্ট প্রদান করা হয়। এতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, করোনাকালীন সময়ে রিপোর্টিংয়ে দক্ষতা প্রমান করায় সাংবাদিকতায় হাসান মাহমুদ ও লাবণ্য চৌধুরী, নারীদের উন্নয়নে বিশেষ অবদান রাখায় অগ্রগামী নারী নেত্রী জেসমিন সুলতানা মিরাকে চ্যানেল এস দর্শক ফোরাম ইতালীর পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও ইতালিস্থ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল এস পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রোমের জনপ্রিয় শিশু নৃত্যশিল্পী রূপন্তী ঘোষসহ আরো অনেক।