ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশনের উদ্যোগে এক ঝাকঝমকপূর্ণ ঈদ পূণর্মিলণী অনুষ্টিত হয়ে গেলো ম্যানচেষ্টারে । ইকবাল গ্রুপের নিজস্ব প্রতিষ্ঠান অভিজাত বারমিলিয়ন সুইট্স হলে আয়োজিত এ অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ব্রিটেনের বিশিষ্ট ব্যাবসায়ী ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ইকবাল আহমদ ওবিই, ডিবি ।
অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এতে অথিতি হিসেবে বক্তব্য রাখেন লেবার দলীয় এমপি শ্যাডো মিনিষ্টার আফজাল খান, ম্যানচেষ্টারস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক । এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের ডেপুটি লীডার লুৎফুর রহমান ও ওল্ডহ্যাম বারা কাউন্সিলের ডেপুটি লীডার আব্দুল জব্বারসহ নর্থওয়েষ্ট ইংল্যান্ডের বিভিন্ন কাউন্সিলের নির্বাচিত বাংলাদেশী বংশদ্ভোত কাউন্সিলারগন।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ব্যরিষ্টার আনোয়ার বাবুল ।
লন্ডন-বার্মিংহাম-ওয়েলসসহ ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশী কমিউনিটির নেতৃস্থানীয় মানুষেরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । লন্ডন-ম্যানচেষ্টারের শিল্পী ও কলাকুশলীরা এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে ব্যাপক মানুষের অংশগ্রহণের জন্য ইকবাল আহমদ ওবিই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান । তিনি বাংলা ভাষাকে এদেশে প্রতিষ্ঠিত করতে সকলের ঐক্যবদ্ধ হবার উপর তাঁর আলোচনায় গুরুত্ব আরোপ করেন ।
প্রধান অথিতি মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর বক্তৃতায় সিলেটের বিভিন্ন উন্নয়নের চিত্র তোলে ধরেন । এছাড়া তিনি ব্রিটেনে বেড়ে উঠা মেধাবী প্রজন্মকে আহবান করেন, তারা যেন তাদের আইডিয়া নিয়ে নিজ মাতৃভূমি বাংলাদেশকে সাজাতে এগিয়ে আসেন।
ব্রিটেনে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সভ্যতা-সংস্কৃতি পৌছে দিতে এই ধরনের আয়োজন গুরুত্ব রাখবে বলে ম্যানচেষ্টারস্থ সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান অভিমত ব্যক্ত করেন ।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: