ইটালী-স্পেন-ফ্রান্সসহ ইউরোপীয়ান দেশগুলোতে ইতিমধ্যেলেকডাউন শিথিল হয়েছে। অনেকটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা চলছে দেশগুলোতে ।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে অবরুদ্ধতার এমন সময়ে সংযুক্ত আরব আমিরাতও ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে ফিরে আসছে। জেবিআর, আল মামজার, জুমেরাহ এবং উম্মে সাকিম সমুদ্র সৈকতের পাশাপাশি বড় বড় উদ্যান এবং দুবাই ফ্রেম জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়ার ঘোষণা দিয়েছে।দুবাই পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে এ ঘােষনা এসেছে শুক্রবার (২৯ মে) ।
ইতিমধ্যে দুবাই সরকারে বুধবার ২৭মে সকাল ৬টা থেকে রাত ১১টা অবধি অর্থনৈতিককোর্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম শুরু করার সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে ২০২০ সালের ১ জুন থেকে পর্যায়ক্রমে জাদুঘরগুলো আবার চালু করা হবে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আল শিন্দাঘা ও এতিহাদ যাদুঘরগুলো খোলা থাকবে এবং কয়েনস যাদুঘর সকাল ৮টা হতে বিকাল ২টা পর্যন্ত খোলা থাকবে।
এদিকে দুবাই ছাড়া সমস্ত আমিরাতজুড়ে জীবাণুনাশক স্প্রে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলছে।
উল্লেখ্য যে, সংযুক্ত আরব আমিরাতে আজ ২৮ মে পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৩২৫৩২ জন, সুস্থ হয়েছেন ১৬৬৮৫ জন এবং মারা গেছেন ২৫৮ জন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন।
-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
আরও পড়ুন: