সংবাদ মাধ্যমকে আরও গতিশীল করে তোলতে আমিরাত নিউজ এজেন্সি (ডব্লিউএএম) আরও পাঁচটি নতুন ভাষা সংযুক্ত করেছে।এতে শ্রীলঙ্কান (সিংহালা), মালায়ালাম, ইন্দোনেশিয়ান, বাংলা এবং পশতু ভাষাভাষি মোট প্রায় ৫৫১ মিলিয়ন মানুষের কাছে যেতে পারবে এ নিউজ এজেন্সি।সংযোজিত নতুন পাঁচটি ভাষার পূর্বে তারা আরও ১৩ টি ভাষা যুক্ত করেছিল তাদের সংবাদ সংস্থায়।
সংযুক্ত আরব আমিরাতের গনমাধ্যমকে আরও মজবুত করে গতিশীল করার লক্ষ্যেই আমিরাতের জাতিয় এ সংবাদ সংস্থা নতুন ভাষা সংযুক্ত করেছে।এর মধ্যি দিয়ে সারা পৃথিবীতেই আরও শক্তিশালী প্লাটফর্ম গড়ে তোলাই সংবাদ সংবাদ সংস্থাটির লক্ষ্য।
নতুন ভাষা সংযোজনের ব্যাপারে দেশটির প্রাদেশিক মন্ত্রী ডঃ সুলতান বিন আহমদ সুলতান আল জাবের বলেছেন, এই নতুন ভাষার সংযোজন সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া সেক্টরকে বিকশিত করবে এবং এর আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে । নতুন ভাষাগুলো সংযুক্ত হবার মধ্যি আমরা নব দিগন্তের সূচনা করবো সারা বিশ্বব্যাপী।
তিনি আরও বলেছেন যে, করোনাভাইরাস মহামারীর সময়ের বর্তমান পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সাথেই ভুয়া খবরের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান নিতে হবে। এই সংবাদ সংস্থার মাধ্যমে নির্ভুল এবং বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের উপর সর্বোচ্চ গুরুত্ব দেবার কথা তিনি উচ্চারন করেছেন।
-
ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন?
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
আরও পড়ুন: