সংযুক্ত আরব আমিরাতকে শুভেচ্ছা উপহার হিসেবে সুগন্ধি বাংলামতি চাল, আলু, শসা, তাজা সবজি ও মৌসুমি ফল পাঠিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইট এ শুভেচ্ছা উপহার নিয়ে ঢাকা ছেড়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশটির শাসক, পররাষ্ট্রমন্ত্রী, মানবসম্পদ মন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে এ শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমিরাতে পাঠানো শুভেচ্ছা উপহারের মধ্যে রয়েছে বাংলামতি চাল, তরমুজ, আনারস, ঢেঁড়স, পটল, আলু, শাকসবজি ও মৌসুমি ফল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের কৃষি উন্নয়ন এবং উদ্বৃত্ত সবজির তথ্য জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে গত জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বিভাগের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ থেকে চাল কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের পণ্য বিশেষ করে কৃষিপণ্য রফতানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ কার্গো ফ্লাইটে আমিরাত কর্তৃপক্ষ আরও ৪০ টন শাকসবজি ও মাংস ক্রয় করে নিয়ে গেছে। এটা দু’দেশের মধ্যে বাণিজ্যের শুভসূচনা হতে পারে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা স্বরূপ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে সাত মেট্রিক টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। এসব চিকিৎসা সামগ্রী বাংলাদেশে অন্তত সাত হাজার চিকিৎসকদের কাজে লাগবে।
-
সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব
-
বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড
-
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২
-
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে?
-
রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না
আরও পড়ুন: