ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

আমাদের ভোটে আফসানাও পার্লামেন্টে ছড়াবেন বাঙালির আলোর স্ফোরণ !

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯, ০৩:২১ পিএম

আমাদের ভোটে আফসানাও পার্লামেন্টে ছড়াবেন বাঙালির আলোর স্ফোরণ !
বলা হয়ে থাকে  বাঙালিরা যেখানেই গেছে,সেখানেই তার আলোকিত শিকড় - সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য নিয়েই গেছেন। প্রায় দুইশো বছরের ভারত উপমহাদেশ শাসন ও শোষণ করে আসা এই ব্রিটেনে, ইমিগ্র্যান্ট বাংলাদেশীদের অবস্থান খুব পজিটিভ। ওলন্দাজবাহিনী গোলাবারুদ আর শোষণে ভারতীয় উপমহাদেশের সম্পদ চুষে আনলেও  ব্রিটেনে বাঙালিরা নিয়ে এসেছে ইতিবাচক অর্থনীতি ও সংস্কৃতির নানা আলোজাগানিয়া উপকরণ।  বাংলাদেশী এবং ব্রিটিশ- বাংলাদেশীরা প্রকৃত অর্থেই আলো ছড়াচ্ছেন এবং স্পষ্টত ব্রিটেনের মাল্টিকালচারাল সোসাইটিতে এই আলোকশিখা নীহারিকা হয়েই জ্বলছে দিন দিন। বর্তমান ব্রিটিশ পার্লামেন্টে তিনজন নির্বাচিত বাঙালি এমপি- লন্ডনে তাদের নিজ নিজ  সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দিতা করেই স্বীয় যোগ্যতায় এমপি পদে আসীন হয়েছেন। ২০১০ সালে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী  বংশদ্ভোদ হিসাবে পার্লামেন্ট সদস্য হয়ে পা রাখেন রুশনারা আলী।   ২০১৫ সালের জাতীয় নির্বাচনে  টিউলিপ সিদ্দিকী ও ড. রুপা হক পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। বর্তমান পার্লামেন্টে এই তিনজন-ই নিজ নিজ আসনের জনসাধারণ সহ  ব্রিট- বাংলাদেশীদের  উচ্চকণ্ঠ হয়ে কাজ করছেন। যার যার অবস্থান থেকে সমাজবান্ধব রাজনীতি ও তাদের কর্মযজ্ঞ ব্রিটেনের মূলধারায় প্রশংসিত হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে বাঙালি অধ্যুষ্যিত টাওয়ার হ্যামলেটস এর  পপলার ও  লাইমহাউজ সংসদীয় আসন-  বাঙালি এমপি হওয়ার বিরাট সুযোগ নিয়ে এসেছে। প্রায় আড়াই যুগ  সময় থেকে এই আসন লেবার পার্টির ‘সেইফ’ আসন  হিসাবে বিবেচিত। বর্তমান লেবার দলীয় সংসদ সদস্য  জিম ফিজপ্যাট্রিক আগামী নির্বাচনে আর প্রার্থী না হওয়ার ঘোষনায়- সেখানে লেবার দলীয় নতুন প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে। আগামী ২৭ অক্টোবর লেবার দলীয় তিনজন সর্ট লিষ্টেড প্রার্থী থেকে একজনকে পপলার ও লাইম হাউজ আসনের দলীয় মেম্বাররা তাদের পালামেন্টারিয়ান প্রার্থী নির্বাচন করবেন। ওমেন ওনলি -পলিসির কারণে  লেবার দলের প্রার্থীতা বিষয়ে দলের অভ্যন্তরে তুমুল বিতর্ক নিয়ে তিন সর্ট লিষ্টেড প্রার্থীরা হলেন- আফসানা বেগম;লোকাল লেবার পার্টির ভাইস চেয়ার এবং মোমেন্টাম ন্যাশনাল বোর্ড মেম্বার। আমিনা আলী; বো এন্ড ইষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও ক্যাবিনেট মেম্বার ও স্থায়ীন লেবার পার্টির কো চেয়ার -হিথ্যার পেটো। সর্ট লিষ্টেড ব্রিটিশ- বাংলাদেশী বংশদ্ভোদ আফসানা বেগম  তিন প্রার্থীর মধ্যে বয়সে সবচেয়ে কম বয়সী হলেও  কমিউনিটিতে  তার রয়েছে  গ্রহন যোগ্যতা। কুইন ম্যারী ইউনির্ভাসিটি থেকে পলিটিকস বিষয়ে ডিগ্রী অর্জনকারী আফসানা কাজ করছেন ব্রিটেনের  একটি বিখ্যাত চ্যারিটি সংগঠনের কর্মকর্তা হিসাবে। কমিউনিটির কাজে তাঁর  বিশেষগুণ হচ্ছে- তিনি বাংলাভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি বান্ধব হয়েই  মাল্টিকালচারাল সোসাইটিতে  কাজ করছেন। সেইভ দ্যা কমিউনিটি ল্যাগুয়েজ ক্যাম্পেইন এবং ডাইভার্স কমিউনিটি একটিভিস্ট হিসাবে তাকে অগ্রভাগে স্থানীয় ও টাওয়ার হ্যামলেটস কমিউনিটি দেখে আসছেন। পর্যবেক্ষকরা বলছেন- রাজনীতিবিদ হিসাবে  আফসানা বেগম এর বড়গুণ হচ্ছে- তিনি কমিউনিটি বান্ধব তারুণ্য। এথনিক কমিউনিটির পালস তার বুঝার অন্যতম কারণ হলো- লোকাল হাউজিং,জব সিকারস ও ভলান্টরি শাখাগুলোতে তার প্রত্যক্ষ কাজের অভিজ্ঞতা। তার জানা ও শেখার উদ্যোম থেকেও তিনি প্রতিদ্বন্ধিদের চেয়ে ব্যতিক্রম বলছেন তার সমর্থকরা। তথ্যমতে প্রায় তেরশ লেবার দলীয় ভোটার রয়েছেন পপলার ও  লাইমহাউজ আসনে। যারা আগামী ২৭ অক্টোবর তিন প্রার্থী থেকে ব্যালটের মাধ্যমে  তাদের নিজ দলীয় প্রার্থী নির্বাচন করবেন। সর্ট লিস্টেডদের মধ্যে আফসানা বেগম অবাঙালি ভোটারদের কাছে ইতিমধ্যে নিজের যোগ্যতম পরিচিতি তুলে ধরতে সক্ষম হয়েছেন। তবে পর্যবেক্ষকরা মনে করছেন- ব্রিটিশ পার্লামেন্টে আরেকজন বাংলাদেশী এমপি পাওয়ার দ্বারটি খুব সহজে উন্মোক্ত করার ঐতিহাসিক কাজটি করতে পারেন -পপলার ও  লাইমহাউজ  এর লেবার দলীয় ব্রিটিশ -বাংলাদেশী ভোটাররা। ইতিমধ্যে অবাঙালিদের সমর্থন তাকে বেশ আশান্বিত করেছে। ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির আলোকিত দিকগুলোর অন্যতম হচ্ছে- আমরা বৃহত্তর স্বার্থে অথবা কমিউনিটির ক্রান্তিকালে ঐক্যবদ্ধ হয়েই বিজয় ছিনিয়ে আনতে পারি। মহান মুক্তিযুদ্ধে সহায়তা থেকে শুরু করে বর্ণবাদ, লোকাল কাউন্সিলে সংখ্যাগরিষ্ট নেতৃত্ব সহ সামাজিক ও সাংগঠনিক কাজে  এরকম  অনেক উজ্জ্বল উদাহরণ রয়েছে। আগামী ২৭ অক্টোবর রবিবার  পপলার ও  লাইমহাউজ  এর লেবার দলীয় বাঙালি ভোটাররা সকল মতভেদ ভুলে আফসানাকে ভোট দিয়ে পার্লামেন্টে   ব্রিটিশ -বাংলাদেশী প্রজন্মদের নেতৃত্বের আলোকিত পথটি আরও প্রসারিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করবেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আফসানা বেগম তার ক্যাম্পেইনে স্পষ্টত প্রত্যয় দিচ্ছেন- ডাইভার্স  কমিউনিটিতে সকলের সমান অধিকার , সেবার মান ও ডিগনিটি নিশ্চিত করতে আরও সোচ্চার হবেন। যেখানে কমিউনিটির মাঙ্গলিক ইস্যু থাকবে, সেখানে তিনি কমিউনিটির উচ্চকণ্ঠ হয়ে -আন্দোলন ও সংগ্রামে পাশে থেকে সমস্যা নিরসন করবেন। টানা ২২ বছর থেকে পপলার ও  লাইমহাউজ  সংসদীয় আসনটি লেবার পার্টির দখলে। জিম ফিজপ্যাট্রিক এমপি অবসরে যাবার ঘোষণার মধ্য দিয়ে বাঙালিদের এমপি হওয়ার আশার আলোটি  বাস্তবরূপ লাভে বাঙালি লেবার দলীয় ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবেন বলে আফনানা বেগম এর ক্যাম্পেইন টিমগুলোর কর্মীরাও  তুমুল বিশ্বাসে রেখেই- প্রতিদিন ভোটারদের সাথে ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন। বাঙালি অধ্যষ্যিত টাওয়ার হ্যামলেটস বারার বিশেষত  বাংলাদেশী কমিউনিটির মানুষের চোখ ও মন পপলার আসনের দিকে। এবং হার না মানা বাঙালি জাত্বি সত্ত্বার দিকটি সামনে নিয়ে ভাবলে- নিকট ভবিষ্যতের নীহারিকা আলোই চোখে ভাসছে।যার নায়ক হতে পারে পারেন- বাংলাদেশী প্রায় ৪০% দলীয় ভোটার। একটি ভোট বদলে দিতে পারে আলো-অন্ধকারের সংস্কৃতি। একটি ভোট - সুযোগ এনে দিতে পারে মাল্টিকালচারাল কমিউনিটিতে সকলের নায্য অধিকার ও সম্মান প্রতিষ্ঠার ‘নেতৃত্ব‘ ব্রিটিশ বাংলাদেশীর হাতে। মত-বিবেদ , মান-অভিমান ভুলে একটি ভোট- বাঙালির আলোর স্ফোরণ ছড়াতে পারে ব্রিটিশ পার্লামেন্টে।  একটি ভোট-বাঙালির আলোছড়ানো দিকগুলো আরও প্রস্ফুটিত  এবং আলোর সুভাষ ছড়াতে পারে বহু ভাষা ও জাতির ব্রিটেনে।
চব্বিশ অক্টোবর, দুই হাজার ঊনিশ।
লেখক :আ নো য়া রু ল  ই স লা ম  অ ভি; কবি,সাংবাদিক, লন্ডন।