ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

আব্দুল মুনিম জাহেদীর নামে মানহানিকর ক্যাপশন দিয়ে ভিডিও প্রচারের ঘটনায় দুঃখ প্রকাশ

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ০৩:৪৩ এএম

আব্দুল মুনিম জাহেদীর নামে মানহানিকর ক্যাপশন  দিয়ে ভিডিও প্রচারের ঘটনায় দুঃখ প্রকাশ
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল মুনিম জাহেদী ক্যারলের নামে আপত্তিকর ও মানহানিকর ক্যাপশন দিয়ে ভিডিও ক্লিপ প্রচারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দ্যা ম্যান এন্ড কোম্পানীর ডাইরেক্টর মোঃ আব্দুল বাসিত । এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, "গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসন" নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে গত ১১ আগস্ট সর্বপ্রথম ভিডিওটি শেয়ার করা হয় । ওই গ্রুপের এডমিন হিশেবে আমার দায়িত্ব ছিলো তৎক্ষনাৎ ভিডিওটি মুছে ফেলা। কিন্তু আমি যথাসময়ে তা করতে পারিনি বলে ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার হয়ে যায় । যে নাম্বার থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছিলো সেই নাম্বারে কল করে দেখতে পাই নাম্বারটি বন্ধ রয়েছে । এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিপূর্বে আরো দুইজন এডমিন ছিলেন তাই কে তাকে গ্রুপে এড করেছেন তা এখনো নিশ্চত হওয়া যায়নি । তবে তাকে শনাক্তকরণে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, জনাব আব্দুল মুনিম ক্যারল একজন সিনিয়র সাংবাদিক ও লেখক এবং কমিউনিটির একজন সজ্জন ব্যক্তিত্ব। তাঁকে নিয়ে মানহানিকর ক্যাপশন দিয়ে এভাবে ভিডিও-ক্লিপ প্রচারের ঘটনায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি । পাশাপাশি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সকল সদস্যের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি । আশা করছি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উল্লেখ্য,  গত ১০ আগস্ট শুক্রবার গার্ডেন টাওয়ার এনআরবি ওউনার্স ফোরামের উদ্যোগে লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । উক্ত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে গার্ডেন টাওয়ারের ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আয়োজকদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করেন সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সংবাদ সম্মেলনের পরদিনই লক্ষ্য করা যায়, আব্দুল মুনিম জাহেদী ক্যারলের প্রশ্নটি দিয়ে একটি ভিডিও ক্লিপ তৈরি করে তাতে আপত্তিকর ক্যাপশন দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে ।  ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সাথে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এমতাবস্থায় প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ দ্যা ম্যান এন্ড কোম্পানীর ডাইরেক্টর মোঃ আব্দুল বাসিতের কাছে বিষয়টির ব্যাখ্যা দাবী করেন এবং উদ্ভুত পরিস্থিতিতে দ্যা ম্যান এন্ড কোম্পানী আহুত মঙ্গলবারের (২২ আগস্ট ২০২৩) সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয় । এরই প্রেক্ষিতে জনাব আব্দুল বাসিত ২৩ আগস্ট বুধবার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন । সংবাদ বিজ্ঞপ্তি