ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

আবারো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯, ০৫:০৩ পিএম

আবারো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমতাসীন লিবারেল। তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দলটি। সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনে ট্রুডোকে ৩৩৮ আসনের মধ্যে ১৭০টি আসনে জেতার প্রয়োজন হলেও ১৫৬টি আসনে নির্বাচিত হয়েছে লিবারেল পার্টি। আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বামপন্থী বিরোধী দলগুলোর সমর্থন প্রয়োজন হবে ট্রুডোর। উল্লেখ্য, ৪০ দিনের ক্যাম্পেইন শেষে ২১শে অক্টোবর কানাডায় সাধারণ নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়। অ্যান্ড্রু শিয়েরের কনজারভেটিভ পার্টি ১২২টি আসনে নির্বাচিত হয়েছে। এছাড়া জগমিত সিংয়ের নিউ ডেমোক্রেটিক পার্টি ২৪টি, ব্লক ক্যুইবেকার্স ৩২টি, এলিজাবেথ মের গ্রিন পার্টি ৩টি আসনে নির্বাচিত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট পার্টি ১টি আসনে জয়ী হলেও পিপলস পার্টি অব কানাডার কোন আসনেই জিততে পারেনি। দলটির দলনেতা ম্যাক্সিম বার্নিয়ার একমাত্র দলনেতা যিনি নিজের আসনেও জিততে পারেন নি। ২০১৫ সালে ৩য় অবস্থান থেকে বিশাল বিজয় নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন জাস্টিন ট্রুডো। কিন্তু ২০১৯ এ এসে কানাডিয়ানরা তাকে একক সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। ক্ষমতায় ফিরলেও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পার্লামেন্টের ওপর নিয়ন্ত্রণ কমে যাবে ট্রুডো-র। সেক্ষেত্রে বিভিন্ন আইন পাস করতে অন্য দলগুলোর শরণাপন্ন হতে হবে তাকে। ২০১৫ এর নির্বাচনে ১৭৭ আসনে জয়ী হলেও ২০১৯ এর নির্বাচনে ২১টি আসন হারিয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। অন্যদিকে অ্যান্ড্রু শিয়েরের কনজারভেটিভ পার্টি ৯৫ টি আসন থেকে ২৭টি বেশী আসনে জয়ী হলেও ভোট শেষে তাদেরকে ১২২টি আসন ২য় অবস্থানে থেকেই শেষ করতে হয়েছে। জগমিত সিংয়ের নিউ ডেমোক্রেটিক পার্টি আগেরবারের তুলনায় ১৫টি আসন হারিয়ে এবার পেয়েছে ২৪টি আসন। এবারের নির্বাচনে এখন পর্যন্ত কানাডার ইতিহাসে সর্বাধিক সংখ্যক নারী প্রার্থী অংশগ্রহণ করেছেন।