ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

আগামী মাসেই সীমান্ত খুলে দিচ্ছে ইউরোপের দেশগুলো

প্রকাশিত: ১৮ মে ২০২০, ০৬:৩৬ পিএম

আগামী মাসেই সীমান্ত খুলে দিচ্ছে ইউরোপের দেশগুলো
আগামী মাস থেকেই ইউরোপের মধ্যে দেশগুলোকে সীমান্ত খুলে দেয়ার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এরমধ্যে সংক্রমণ বাড়লে এ সিদ্ধান্ত থেকে সরে আসা হবে বলেও জানায় জোটটি। কোভিড নাইন্টিন মহামারি চীনের উহান শহর থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে চীনের থেকে ইউরোপের বেশিরভাগ দেশই এতে বেশি আক্রান্ত হয়েছে। দ্রুতই ইউরোপ হয়ে ওঠে মহামারি সংক্রমণের নতুন উপকেন্দ্র। সংক্রমণ ঠেকাতে মহাদেশটির দেশগুলো একে অপরের সীমান্ত বন্ধ করে রেখেছিল। তবে এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় তা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এরইমধ্যে এমন সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিয়েছে জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মতো ইউরোপের আরো কিছু দেশ। পুরোপুরি স্বাভাবিক না হলেও জুন মাসেই কড়াকড়ি শিথিল হয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন ইইউর স্বাস্থ্য বিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকিডেস। তবে যতদিন করোনা ভাইরাস লোপ না পাবে, ততদিন ভ্রমণের ফলে ঝুঁকিও দূর হবে না বলে জানান তিনি৷ তার মতে, ভ্রমণ সংক্রান্ত বিধিনিয়ম শিথিল হলেও সতর্ক থাকতে হবে, সামাজিক ব্যবধান বজায় রাখতে হবে এবং কড়া হাতে স্বাস্থ্যবিধি কার্যকর করে যেতে হবে৷ বিধিনিয়ম শিথিল করা হলেও পর্যটনের ক্ষেত্রে এখনো অনেক সংশয় রয়ে গেছে৷ কারণ মানুষের মনে এখনো সংক্রমণের আতঙ্ক রয়ে গেছে৷ বিদেশে গিয়ে আক্রান্ত হলে কতটা সাহায্য পাওয়া যাবে, সে বিষয়ে মনে সংশয় কাজ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷ পর্যটন ক্ষেত্র সার্বিকভাবে ইইউ কমিশনের উদ্যোগকে স্বাগত জানালেও জাতীয় সরকারের পদক্ষেপের দিকে নজর রাখছে৷ এ দিকে আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ড মিটারস এর সর্বশেষ তথ্য অনুযায়ী কোভিড-১৯ মহামারিতে বিশ্বে মৃতের সংখ্যা ৩,১৬,৭৩২ জন। মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে ৯০,৯৭৮ জন মারা গেছেন। । যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ৩৪,৬৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর তালিকার তৃতীয় অবস্থায় রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ৩১,৯০৮ জনের মৃত্যু হয়েছে। এরপরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ২৭৬৫০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে অবশ্য ২য় অবস্থানে রয়েছে এ দেশটি। এদিকে আক্রান্তের সংখ্যা বেড়েছে রাশিয়ায় এখন পর্যন্ত ২,৮১,৭৫২ জন্ । আক্রান্তের হিসাবে তৃতীয় অবস্থানে উঠে এসেছে দেশটি। বিশ্বজুড়ে অনেক চেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত করোনার কোন ভ্যাকসিন আবিষ্কার হয়নি।এদিকে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে, করোনা নিয়ে গবেষণার জন্য ৮০০ কোটি ডলারের তহবিল গড়ে তোলা হবে।