গত মার্চে ভারতের বিপক্ষে চূড়ান্ত দলে রাখা হয়নি ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামকে। এ নিয়ে প্রবল সমালোচনার মধ্যে পড়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। ঢাকায় মিছিল মিটিংও কম হয়নি। সমালোচনার মুখে এবার বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ফাহমিদুলকে ডাকা হয়েছে। বুধবার সকালে এই ফরোয়ার্ড ঢাকার মাটিতে পা রেখেছেন।
বিমানবন্দরে সমর্থকদের একটি অংশ ফাহামিদুলের আসা নিয়ে স্লোগান দিয়েছে, ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড...ফাহমিদুল...ফাহমিদুল...।’
৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। বাংলাদেশ বিমানে ইতালির রোম থেকে সকাল আটটায় ফাহমিদুল ঢাকায় পৌছান।
ফাহমিদুলের জন্য ঢাকা বিমানবন্দরে বাফুফের প্রটোকল অফিসার ছিলেন ৷ সমর্থকদের স্লোগানের মুখে ভিড় এড়িয়ে কোনওমতে তাকে গাড়িতে উঠিয়ে দ্রুত জায়গা ছাড়েন সেই কর্মকর্তা।
আগামী পরশু দিন জাতীয় দলে ডাক পাওয়া অন্য ফুটবলাররাও হোটেলে উঠবেন। তবে সবার আগে যোগ দিলেন ফাহমিদুল।
-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
আরও পড়ুন: