ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

'অক্সফোর্ডের টিকা ৮ থেকে ১২ সপ্তাহ বিরতিতে অধিক কার্যকর'

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪৮ এএম

'অক্সফোর্ডের টিকা ৮ থেকে ১২ সপ্তাহ বিরতিতে অধিক কার্যকর'
করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন শনাক্ত হওয়া দেশগুলোতেও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ব্যবহারের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকাটির দুই ডোজ নেওয়ার ক্ষেত্রে ৮ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত বিরতি নেওয়ার কথা বলছেন সংস্থাটির বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এতে টিকার কার্যকারিতা বাড়ে ও বেশি সুরক্ষা পাওয়া যায়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব কথা জানানো হয়। এর আগে ব্যতিক্রমী পরিস্থিতিতেই কেবল দুই ডোজের টিকার মধ্যে ছয় সপ্তাহের মতো বিরতি দেওয়ার সুপারিশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রেও অক্সফোর্ডের তৈরি টিকা ব্যবহার করা যেতে পারে। কয়েকটি দেশ অবশ্য এই টিকা ৬৫–ঊর্ধ্বদের দেওয়ার বিরোধী। যুক্তরাজ্যে এই টিকার দুই ডোজের মধ্যে বেশি বিরতিতে ভালো কার্যকারিতার প্রমাণ মিলেছে বলে দাবি করা হচ্ছে। বিবিসির খবরে বলা হয়, অক্সফোর্ডের টিকাকে ‘বৈশ্বিক টিকা’ হিসেবে দেখা হচ্ছে। কারণ, টিকাটি দামে তুলনামূলক সস্তা, গণহারে উৎপাদন করা যায় এবং সাধারণ ফ্রিজের তাপমাত্রায় তা সংরক্ষণযোগ্য। তবে করোনার নতুন ধরনের ক্ষেত্রে এ টিকার কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে। এ ছাড়া তথ্যের স্বল্পতা থাকায় এটি বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি না বা দুটি ডোজের মধ্যে কত দিন বিরতি দিতে হবে, তা নিয়ে বিতর্ক চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিশেষজ্ঞ ফোরাম স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্টস (এসএজিই) টিকা পরীক্ষার তথ্য–প্রমাণ যাচাই করে। এর অন্তর্বর্তীকালীন সুপারিশ বলছে, অক্সফোর্ডের টিকাটি মোটের ওপর ৬৩ শতাংশ কার্যকর। তবে দক্ষিণ আফ্রিকায় টিকাটির পরীক্ষামূলক প্রয়োগে দেখা যায়, মৃদু ও মাঝারি মাত্রার অসুস্থ তরুণদের ক্ষেত্রে টিকাটি ‘সামান্য সুরক্ষা’ দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদানবিষয়ক পরিচালক ক্যাথেরিন ও’ব্রায়েন বলেন, দক্ষিণ আফ্রিকার গবেষণাটি ছিল অসম্পূর্ণ। এই টিকা গুরুতর পর্যায়ের কোভিড ঠেকাতে এখনো সম্ভাবনাময়। অক্সফোর্ডের গবেষকেরা দাবি করেন, তাঁদের টিকাটি কোভিড-১৯ রোগীদের গুরুতর অসুস্থতা থেকে বাঁচাতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসএজিইয়ের চেয়ারম্যান আলেজান্দ্রো ক্যারাভিয়োটো বলেন, যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়েছে, সেখানেও এ টিকা ব্যবহারের সুপারিশ না করার কোনো কারণ নেই। যদিও ফ্রান্স ও জার্মানির মতো দেশ এই টিকার কার্যকারিতা নিয়ে যথেষ্ট তথ্য নেই বলে সমালোচনা করেছে। টিকাটি ৬৫ বছরের বেশি বয়সীদের না দেওয়ার কথা বলছে তারা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলছেন, ৬৫ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে টিকাটি পরীক্ষার তথ্য কম থাকলেও অন্যান্য গবেষণায় দেখা গেছে, বয়স্কদের ক্ষেত্রেও এটি প্রতিরোধব্যবস্থা তৈরি করে। তাই এই টিকা ব্যবহার করা উচিত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ গিলবার্ট বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকাটির সুপারিশ করেছে, এটা দারুণ খবর। এ সিদ্ধান্ত টিকাটির আরও বিস্তৃত ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার পথ খুলে দেবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ ও ডোজের মধ্যে দীর্ঘ বিরতির বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।