ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

দখল-হয়রানির অভিযোগ রুমিন ফারহানা ও তাসনিম জারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম

দখল-হয়রানির অভিযোগ রুমিন ফারহানা ও তাসনিম জারা
রুমিন ফারহানা ও তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সিল মারা ও ভোটকেন্দ্র দখলের অভিযোগ তুলেছেন। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারাও অভিযোগ করেছেন, বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, বের করে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।

রুমিন ফারহানা বলেন, “নোয়াগাঁও ইউনিয়নে আমার দু’জন কর্মীকে কোনো কারণ ছাড়াই রাতে পুলিশ ধরে নিয়ে গেছে। আশুগঞ্জ উপজেলার অন্তত ৮টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি আমি পুলিশ, সেনাবাহিনী ও রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।”

তিনি আরও বলেন, জোটের প্রার্থী দুপুরের দিকে সিল মারার পরিকল্পনা করছে—এমন তথ্যও তিনি পেয়েছেন।

নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে রুমিন ফারহানা বলেন, “আমি শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ।”

ভোট প্রদান শেষে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে যাওয়ার কথাও জানান তিনি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৩ জন, নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৬৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন।

পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না—অভিযোগ তাসনিম জারার

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা অভিযোগ করে বলেছেন, ‘বেশ কিছু জটিলতার মধ্যে যেতে হচ্ছে। বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম দেখিয়ে এসব অজুহাত দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, আপনারা তো এখানকার ভোটার না। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে, আসনের ভোটার হতে হবে।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট—এই যুক্তিতে নিয়মের কথা বলে বের করে দেওয়া হচ্ছে, হেনস্তা করা হচ্ছে। বলা হচ্ছে ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করা যাবে না। নানা অজুহাতে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ভেতরে নির্বাচন চলছে, মানুষ ভোট দিচ্ছে। কিন্তু এজেন্টদের ঢুকতে না দেওয়া কোনোভাবেই সুষ্ঠু প্রক্রিয়া নয়। যখন নিয়ম জানতে চাওয়া হচ্ছে, তারা তা স্পষ্ট করে বলতে পারছে না। একটি কেন্দ্রে গিয়ে আমাকে নিজে সমাধান করতে হয়েছে। প্রার্থী হিসেবে তো আমি প্রতিটি কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞাসা করতে পারব না—কোন নিয়মে, কেন বানোয়াট অজুহাতে আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’


🔎 গুগল সার্চের ইউজার-ফ্রেন্ডলি কী-ওয়ার্ড:

রুমিন ফারহানা অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটকেন্দ্র দখল?, রুমিন ফারহানা কর্মী আটক কেন?, আশুগঞ্জ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অভিযোগ, Tasnim Jara polling agent issue, তাসনিম জারা পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না, ঢাকা-৯ আসন নির্বাচন পরিস্থিতি, পোলিং এজেন্টের অধিকার কী?, election irregularities Bangladesh 2026, ভোটকেন্দ্রে সিল মারার অভিযোগ