ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে

সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থীর গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম

সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থীর গুরুতর অভিযোগ

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে ভোটারদের ভয়ভীতি দেখানো, কালো টাকার ব্যবহার এবং বহিরাগতদের সক্রিয়তার অভিযোগ তুলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী।

মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে এ অভিযোগ দেন বলে জানান এমরান আহমদ চৌধুরী।

এ সময় বিএনপি প্রার্থীকে সর্বাত্মক নিরাপত্তা দেওয়ার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

এ ছাড়া এই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের ‘বিদ্রোহী’ প্রার্থী ফখরুল ইসলামও নির্বাচনি মাঠে আলোচনায় রয়েছেন।

বিএনপি প্রার্থীর অভিযোগপত্রে বলা হয়েছে, “বহিরাগত ক্যাডার ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনি প্রচারণার আড়ালে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থক ও বহিরাগতরা বিভিন্ন ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”

অভিযোগে আরও বলা হয়, “আমরা জানতে পেরেছি, বহিরাগতরা সাধারণ ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করছে এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে ভোট কেনা-বেচাসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে।”

বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী বলেন, “এসব আশঙ্কা ও অভিযোগ আমরা ৪ ও ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দাখিল করেছি এবং সবশেষ গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার বরাবরে আরেকটি অভিযোগ দায়ের করি।

“কিন্তু দুঃখজনকভাবে এসব বিষয়ে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বিয়ানীবাজার উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েন না করায় আমরা উদ্বেগ প্রকাশ করছি। বিষয়টি বিবেচনা করা একান্ত প্রয়োজন।”

এ অভিযোগের অনুলিপি সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার সহকারী রিটার্নিং অফিসারের কাছেও দাখিল করা হয়েছে বলে জানান এমরান আহমদ চৌধুরী।