ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

ইমরান খানের খোঁজ নেই, সুস্থতার তথ্যও নয়: ছেলে কাসিম খান

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

ইমরান খানের খোঁজ নেই, সুস্থতার তথ্যও নয়: ছেলে কাসিম খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে গভীর দুশ্চিন্তা ও ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে কাসিম খান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ৮৪৫ দিন ধরে তার বাবা কারাগারে এবং গত ছয় সপ্তাহ ধরে সম্পূর্ণ একাকীভাবে ডেথ সেলে রাখা হয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও খানের বোনদের সাক্ষাৎ আটকে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

কাসিম লিখেছেন, কোনো ফোন কল নয়, কোনো সাক্ষাৎ নয়—বাবার সুস্থতা সম্পর্কেও কোনো তথ্য পাচ্ছি না। আমি ও আমার ভাই বাবার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না।

তিনি আরও বলেন, এভাবে অন্ধকারে আটকে রাখা কোনো নিরাপত্তা ব্যবস্থা নয়। তার অবস্থার তথ্য গোপন করতেই এবং আমাদের পরিবারকে অনিশ্চয়তায় রাখতে ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে।

কড়া সতর্কবার্তায় কাসিম বলেন, আমার বাবার নিরাপত্তা এবং তাকে অমানবিকভাবে বিচ্ছিন্ন করে রাখার প্রতিটি পরিণতির পূর্ণ আইনগত, নৈতিক ও আন্তর্জাতিক দায় পাকিস্তান সরকার ও তাদের ‘মনিবদের’ ওপরই পড়বে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি কণ্ঠ ও বিশ্ব সম্প্রদায়ের কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছি। তার জীবিত থাকার নিশ্চয়তা দেওয়া হোক, আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাৎ নিশ্চিত করা হোক, এই অমানবিক বিচ্ছিন্নতা বন্ধ করা হোক এবং রাজনৈতিক কারণে বন্দী পাকিস্তানের জনপ্রিয়তম রাজনৈতিক নেতার মুক্তি দাবি করা হোক।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খানের বোন নোরিন নিয়াজি বলেন, “আমরা কিছুই জানি না। তারা আমাদের কিছু বলছে না, কাউকে দেখা করতে দিচ্ছে না। দলের নেতাদের নির্ধারিত সাক্ষাৎও বাতিল করা হয়েছে। চার সপ্তাহ ধরে আমাদের সাক্ষাৎ নিষিদ্ধ। ভারতে তো এমন খবরও ছড়িয়েছে যে তাকে হত্যা করা হয়েছে।”

নোরিনের অভিযোগ, ইমরানপন্থিদের দমনে পাকিস্তানি প্রতিষ্ঠানগুলো পুলিশকে পুরোপুরি খোলা ছাড় দিয়েছে। শিশু, নারী, বয়োবৃদ্ধ—কারও প্রতিই সম্মান বা সহানুভূতির আচরণ করা হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

তার ভাষায়, “আমাদের থামাতে পুলিশকে এমনভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যা খুশি করতে পারে। পাকিস্তানে আগে কখনো এমন হয়নি। নারীদের এভাবে অসম্মান করা হয়নি। সামনে নারী-শিশু-বয়োবৃদ্ধ যেই থাকুক, এবারই প্রথম এভাবে নির্লজ্জভাবে মানুষকে পেটানোর অনুমতি দেওয়া হয়েছে।”

এদিকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির অবস্থার খবর নিতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে যান খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহাইল আফ্রিদি। এ সময় পিটিআইয়ের আইনপ্রণেতা ও বহু সমর্থক কারাগারের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

তবে ইমরান খানের আরেক বোন আলেমা খান ভাইয়ের খোঁজ নিতে কারাগারে প্রবেশ করতে চাইলে তাকে অনুমতি দেওয়া হয়নি। এরপর তার স্বাস্থ্যের নানা গুজব, এমনকি কিছু মাধ্যমে মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। তবে কারা কর্তৃপক্ষ এসব গুজব প্রত্যাখ্যান করে জানায়, ইমরান খান আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ আছেন।