ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ১১:৪৯ এএম

সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি

সৌদি আরবে অবৈধ প্রবাসী, আবাসন, শ্রম সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মাত্র এক সপ্তাহেই ১২ হাজার ৬১৩ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো এবং আরও ১৪ হাজার ১৫৪ জনকে গ্রেফতারের ঘটনায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের মনে এক ধরনের আতঙ্ক উৎকণ্ঠা তৈরি হয়েছে। তবে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের দায়িত্বশীল কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আইনের নীতি অনুসরণ করে বৈধভাবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের এই অভিযান নিয়ে অযথা আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

অভিযানের মূল কারণ সাম্প্রতিক চিত্র:

গালফ নিউজের প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা গেছে, গত ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত চলা এক সপ্তাহের অভিযানে আইন ভঙ্গের অপরাধে বিপুল সংখ্যক প্রবাসীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আবাসন আইন ভঙ্গের দায়ে ,১০৩ জন, শ্রম আইন লঙ্ঘনে ,৩৯৭ জন এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত অপরাধে ,৬৫৪ জন রয়েছেন। আইন ভঙ্গকারীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা, এমনকি সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর শাস্তির বিধান রেখেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বর্তমানে সৌদি আরবের বিভিন্ন অভিযানে গ্রেফতার সাজাপ্রাপ্ত হয়ে জেদ্দার তারহিল (সফর) জেলসহ বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি অবস্থান করছেন। তবে তাদের সবাই সাম্প্রতিক অভিযানে গ্রেফতার হননি, অনেকেই পূর্বের সাজাপ্রাপ্ত।

উদ্বেগের কারণ কেন নেই?

জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসুলার (শ্রম) খন্দকার সিরাজুস সালেকিন জানান, এই তল্লাশি অভিযান নতুন কিছু নয়; এটি সৌদি কর্তৃপক্ষের একটি নিয়মিত আইনি প্রক্রিয়া। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, হজ মৌসুম এবং অভ্যন্তরীণ নিরাপত্তার সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে দেশটির পুলিশ নিয়মিত এই অভিযান পরিচালনা করে থাকে।

তিনি স্পষ্ট করেন, যারা নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করছেন, তাদের ভয়ে পাওয়ার কোনো কারণ নেই। প্রধানত যেসব কারণে প্রবাসীরা এই অভিযানে আটক হচ্ছেন, তা হলো:

. কাজের ধরণ পরিবর্তন: যে কাজের ভিসা নিয়ে এসেছেন, তা না করে অন্য কাজ করা বা নিজস্ব ব্যবসা শুরু করা।

. স্থান পরিবর্তন: নির্দিষ্ট অঞ্চলের ইকামার (যেমন: রিয়াদ) আওতায় অন্য অঞ্চলে (যেমন: জেদ্দা বা মক্কা) গিয়ে কাজ বা অবস্থান করা।

. ইকামা বা ভিসার মেয়াদ শেষ হওয়া: মেয়াদোত্তীর্ণ ইকামায় অবস্থান করা বা ফুটপাতে অবৈধভাবে হকারি করা।

. সামাজিক যোগাযোগ মাধ্যমে আচরণ: সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির নীতি বা প্রশাসন নিয়ে নেতিবাচক পোস্ট করাও সেখানে আইনি অপরাধ হিসেবে গণ্য হয়।

প্রবাসীদের জন্য জরুরি পরামর্শ:

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৭ থেকে ৩৮ লাখ বাংলাদেশি প্রবাসী হিসেবে কর্মরত আছেন এবং দেশটির শ্রমবাজার এখনও সিংহভাগ বাংলাদেশি শ্রমশক্তির ওপর নির্ভরশীল। তাই প্রবাসীদের নিজস্ব ইকামার অপব্যবহার না করা, কাজের স্থান ধরণ সম্পর্কিত সৌদি আইন মেনে চলা এবং আইনি জটিলতা এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেদ্দা কনস্যুলেট। এক কথায়, বৈধ কাগজপত্র এবং সঠিক নিয়ম মেনে চললে কোনো প্রবাসীর জন্যই এই অভিযান উদ্বেগের কারণ নয়।