ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

সময়ের সংলাপের আমিরাত ভিত্তিক কলম যোদ্ধাদের নিয়ে প্রথম আলোচনা

প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ০৩:১৭ এএম

সময়ের সংলাপের আমিরাত ভিত্তিক কলম যোদ্ধাদের নিয়ে প্রথম আলোচনা
কোটি প্রবাসীর মুখপত্র স্লোগানে সংযুক্ত আরব আমিরাত থেকে নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে আমিরাতের জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘সময়ের সংলাপ’ । সংযুক্ত আরব আমিরাতে প্রথম প্রিন্ট ম্যাগাজিন হিসেবে সময়ের সংলাপের আত্মপ্রকাশ হলেও এবার পাঠক চাহিদা পূরণ করতে অনলাইন নিউজ পোর্টাল, অডিও ও ভিডিও ভিজ্যুয়াল রিপোর্ট এবং ই-পেপার সহ ভিন্নমাত্রা যোগ করার অভিমত প্রকাশ করেন সম্পাদক শিবলী আল সাদিক। ৭ জুলাই রাতে জুম অ্যাপে সময়ের সংলাপের আমিরাত ভিত্তিক কলম যোদ্ধাদের নিয়ে প্রথম আলোচনায় সম্পাদক এমন মত প্রকাশ করেন। তিনি বলেন, পেশাদার সাংবাদিকতায় পরিপূর্ণ গণমাধ্যম হিসেবে নতুন করে মাঠে আসবে সময়ের সংলাপ। পাঠকদের কাছে আমরা একটি পরিপূর্ণ গণমাধ্যম উপহার দিতে চাই। যেখানে সংবাদের পাশাপাশি বিশ্লেষণও চোখে পড়বে পাঠকের। পুরোপুরি পেশাদার একটি টিমের মাধ্যমে বিশ্বজুড়ে কোটি পাঠকের কাছে পৌঁছে দেওয়া হবে এই গণমাধ্যম। সভায় সময়ের সংলাপের নির্বাহী সম্পাদক কামরুল হাসান জনি বলেন, প্রবাসীদের সুখ-দুঃখ কিংবা সমস্যা-সম্ভাবনার গল্পগুলো আমরা যেমন প্রাধান্য দিতে চাই তেমনি পাঠকের মতামত নিয়ে সময়ের সংলাপের সুন্দর আগামী রচনা করতে চাই। আমার বিশ্বাস পরিপূর্ণ টিমওয়ার্কের মাধ্যমে এই কাজটি আমরা সহজে করতে পারব। এসময় সভায় উপস্থিত থেকে নিজেদের প্রতিশ্রুতি, মতামত ও সময়ের সংলাপের সঙ্গে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মাসুম চৌধুরী, রাহাদ আহমেদ, শাকিল আহমেদ, আশরাফুল ইসলাম, ইরফানুল ইসলাম প্রমুখ।